টাঙ্গাইলের সখীপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান! « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান!

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ | ১০:১২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ | ১০:১২
Link Copied!
এক গর্ভে ৬ সন্তান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে,কিন্তু দুর্ভাগ্যবসত ৬ নবাগত শিশুই মৃত। এমন বিরল ঘটনা বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এক প্রবাসী স্ত্রীর গর্ভে।

বুধবার (১১এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন সখীপুরে এমন বিরল ঘটনা ঘটেছে।এটিই সখীপুর উপজেলায় প্রথম ঘটনা।

প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া প্রতিবেদকের সাথে কথা হলে জানান,আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫ মাস যাবৎ অন্তঃসত্ত্বা।

বিজ্ঞাপন

ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০ টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়।ঐ প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬ সন্তানের কেউই বেঁচে নেই।

প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন। এবিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই দম্পতি আগে কোন সন্তানাদি নেই।এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত