শৈলকুপায় হত্যা মামলার পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় হত্যা মামলার পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ | ৪:০৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ | ৪:০৬
Link Copied!

ঝিনাইদহ শৈলকুপা থানাধীন ভাটোই বাজার এলাকা হতে অভিযান চালিয়ে হত্যা মামলার ০৬ জন পলাতক আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শৈলকুপা থানার র্মমলার সুত্রে জানা যায়,গত ১৪ এপ্রিল ২০২৪ইং রবিবার ভিকটিম এর পিতার সাথে কাদা খেলা নিয়ে ভগবাননগর গ্রামে আদিবাসী পাড়া কালি মন্দিরের কাছে আসামীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। উক্ত বিষয় নিয়ে আসামী এবং ভিকটিমের পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে।

এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় ভিকটিমের পিতা সুনিল বিশ্বাস(৪৫) ১৫নং ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের জনৈক মোঃ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সুনিল বিশ্বাসের পথরোধ করে মারপিট শুরু করে।

বিজ্ঞাপন

সুনিল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা, ভিকটিম স্বাধীন বিশ্বাস (২৪) তাহার বাবাকে বাচানোর জন্য এগিয়ে আসলে আসামীগন ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশে আঘাত করে। উক্ত আঘাতে ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হয়ে স্থানীয় লোক মারফত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়।

পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ এপ্রিলে দিবাগত রাত ০০:৫৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিম এর পিতা বাদী হয়ে ১৫ এপ্রিল ২০২৪ তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ এপ্রিল বিকালে র‍্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত ০৬ জন পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটোই বাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটোই বাজার হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ০৬জন পলাতক আসামী- ১। সজীব বিশ্বাস (২০), পিতা-নিখিল বিশ্বাস, ২। বিজয় বিশ্বাস (১৮), পিতা- শিবু বিশ্বাস, ৩। সুশান্ত বিশ্বাস (৩৫), পিতা- গোবিন্দ বিশ্বাস, ৪। সুভাষ বিশ্বাস (৪০), পিতা- গৌর বিশ্বাস, এবং সন্দিগ্ধ আসামী- ৫। প্রশনজিৎ বিশ্বাস (২৬), পিতা- শিবু বিশ্বাস, ৬। পলাশ বিশ্বাস (১৬), পিতা- পরেশ বিশ্বাস, সর্ব সাং- ভগবাননগর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে০৬ জন পলাতক আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত