ঝিনাইদহে ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ | ১১:৩৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ | ১১:৩৬
Link Copied!

“ন্যাশনাল প্রেস সোসাইটি” নামে একটি ভুঁইফোড় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁনের প্রতারণার তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আবু হাসান ওয়াহেদ নামে এক ব্যক্তি। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তেন তিনি লিখিত বক্তব্য পাঠ করে তাদের প্রতারণা ও জালিয়াতির তথ্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, নজরুল ইসলাম ও মহিউদ্দিন খাঁন ন্যাশনাল প্রেস সোসাইটি নামে একটি ভুঁইফোড় সংগঠনের নামে প্রতারণার ফাঁদ তৈরী করে ধীর্ঘদিন ধরে মানুষকে হয়রানী করছেন। ভুক্তভোগী আবু হাসান ওয়াহেদ ওই সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করতেন। তাদের সঙ্গে কাজ করার সুবাদে প্রতারক নজরুল ইসলাম ও মহিউদ্দিন খাঁন তাকে দিয়ে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মোঃ কুদ্দুস মিয়া’র নামে ২০২২ সালের ১৭ অক্টোবর একটি মামলা করান। পরবর্তীতে খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন প্রতারণার ফাঁদে ফেলে নির্দোষ ব্যক্তির নামে মিথ্যা মামলা করানো হয়েছে। ফলে ওই মামলা তিনি তুলে নেন। মামলা তুলে নেওয়ার পর থেকে কথিত ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি প্রতারক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের কাছে থাকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে মিথ্যা বয়ান লিখে মামলা করেন। সেই মামলায় চারদিন জেল খেটে তিনি জামিনে বেরিয়ে আসেন। এদিকে তাকে জামিন করানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে থেকে ১০ হাজার টাকা, নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাপ ও ডাচ-বাংলা ব্যাংকের দেড় লাখ টাকার চেক নিয়ে নেন। নিরুপায় হয়ে আবু হাসান ওয়াহেদ গত ২৭ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, এই প্রতারকচক্র তার ওতার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে কথিত ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁনের সাথে মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত