হরিণাকুণ্ডুতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হরিণাকুণ্ডুতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ | ১১:৩৮
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ | ১১:৩৮
Link Copied!

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু। প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুলতানা বেগম এর সঞ্চালনায় এসময় ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, ৮ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন , সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলায় ৫০ টি স্টলে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট গাভী, ছাগল, কবুতর, হাঁস-মুরগি, ভেড়া, কবুতর, দুধের ক্রিম সেপারেটর মেশিন, ঘাস চাষ, ঘাস কাটা মেশিন, কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা বিষয়ক কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে পশুপালনে দক্ষতার পরিচয় দেওয়ায় তিনটি বিষয়ের উপর উপজেলার নয়(৯) জন খামারির মাঝে পুরস্কার স্বরূপ সর্বমোট ৩০,০০০/- টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত