শাহজাদপুরে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত « বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুরে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহজাদপুর প্রতিনিধি,সিরাজগঞ্জ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ | ২:০৮
শাহজাদপুর প্রতিনিধি,সিরাজগঞ্জ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ | ২:০৮
Link Copied!

মোঃ নাঈম উদ্দিন সিরাজী

আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শাহজাদপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় পতাকা ও কৃষকলীগের দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সঞ্চালনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড শেখ আব্দুল হামিদ লাভলু।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, দপ্তর সম্পাদক জনাব আবুল হাশেম, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মো: আব্দুল বাসেত।

তথ‍্য ও প্রযুক্তি সম্পাদক জনাব লুৎফর রহমান। সহপ্রচার সম্পাদক আলমাহমুদ। সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

সহ জেলা, পৌর ও সদর উপজেলা কৃষক লীগ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক লীগ প্রতিষ্ঠা করেছেন ১৯৭২ সালের ১৯ এপ্রিল। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জল ভুমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, কৃষক লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শক্ত হাতিয়ার। বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক মুজিব সেনা। যে কোন অপশক্তির বিরুদ্ধে প্রতিহত করার ক্ষমতা রাখে কৃষকলীগ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত