শিক্ষার এপিঠ-ওপিঠ « বাংলাখবর প্রতিদিন

শিক্ষার এপিঠ-ওপিঠ

মোঃ ইলিয়াস কাশেম
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ | ২:১৩
মোঃ ইলিয়াস কাশেম
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ | ২:১৩
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লেখকঃ ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট ও কথা সাহিত্যিক)
আপনার সন্তানকে মানুষ না টাকা উপার্জনের মেশিন বানাবেন?
সিদ্ধান্ত আপনার-
সৃষ্টিকর্তা আপনার সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবেই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন।আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তানটি মানুষ না হয়ে এবং মানুষের পরিপূর্ণ অর্জন ব্যতীত মাতৃগর্ভে অবস্থান করবার জন্য মনোনীত হতে পারেননি,এই মহা সত্যটি প্রথমেই আপনাকে মেনে নিতে হবে।দ্বিতীয়ত বাকি থাকে তার বিকাশ লাভ,সেই সদ্যজাত শিশু মানব সন্তানের বিকাশ ও প্রকাশ লাভের মাধ্যম সুপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশ।এই সুপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশের মাধ্যম আমাদের আঞ্চলিক,ধর্মীয় কিংবা রাষ্ট্রীয় প্রচলিত শিক্ষা ব্যবস্থা।এর পূর্বেই সামাজিক ও নৈতিক শিক্ষার বিকাশ শুরু হয় নিজ পরিবার কিংবা সমাজ থেকেই।আক্ষরিক শিক্ষার পাশাপাশি বিষয় ভিত্তিক বিশেষ শিক্ষার উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা আমাদের সন্তানদের প্রচলিত শিক্ষায় মনোনিবেশ করতে উৎসাহী।

এ ক্ষেত্রে আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার নাম করে আসলে তাকে মানুষ করছি!না-কি টাকা উপার্জনের মেশিন তৈরি করছি?বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ইদানিংকালে। আর এই প্রশ্নটির পিছনের সবচেয়ে বড় কারণটিই হচ্ছে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার বানিজ্যিকরণের মহা প্রতিযোগিতা।আপনার সন্তান স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণকালের প্রায় প্রতিটি স্তরে বিনিময় মুদ্রার অবাদ লেনদেনের দৃশ্যগুলো থেকে পুঁথিগত শিক্ষার আড়ালে একটি চরম বাস্তব শিক্ষা গ্রহণ করে বসেন,যা কি-না তার কর্ম জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করে তাকে।ফলে আপনার সন্তান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কতটুকু মানুষ আর কতটুকু টাকা উপার্জনের মেশিন হিসেবে তৈরি হচ্ছে,সেই প্রশ্নটি আর নতুন করে করতে হয়না।বরং আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রের দিকে একটু মনোনিবেশ করলেই এর জ্বলজ্যান্ত প্রমাণ ফুটে উঠে।

আপনার সন্তান যখনই বাস্তব চোখে দেখেন যে,তার পিতামাতার সবচেয়ে মূল্যবান সময়ে কষ্টের ঘামের প্রতিটি ফোঁটার বিনিময়ে অর্জিত অর্থ সম্পদের বিনিময়ে তার এই মানুষ হবার পথটি নিদারুণ বাস্তবতায় মোড়ানো।ঠিক তখন থেকেই সে তার প্রচলিত শিক্ষার অতি অভ্যন্তরে একটি শিক্ষা সবচেয়ে বেশি গ্রহণ করে ফেলেন,যা কি-না তার প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক কিংবা পাঠ্যপুস্তকের বাইরের তীক্ষ বাস্তবতার শিক্ষা। আর এই শিক্ষাটিই তাকে নৈতিক কিংবা মানবিক গুণাবলির শিক্ষা থেকে অনেকটা আড়াল করে ফেলে।আর এর কুপ্রভাবটি সরাসরি বাস্তব জীবনে কিংবা কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে দেয়।ফলে আপনার সেই প্রিয় সন্তানটি একটি সময় মানুষ হবার আড়ালেই তার নিজের অজান্তেই আপনার জন্য নয়,সে তার নিজের জন্যই একটি টাকা তৈরির মেশিনে পরিনত হয়ে উঠে।বেলা শেষে আপনার এক জীবনের কষ্টের টাকায় আপনার সন্তান মানুষের পরিবর্তে হয়ে উঠে একটি রোবট জাতীয় টাকা উৎপাদনের যান্ত্রিক মেশিন।আর যখনই সেই মেশিনটি টাকা উৎপাদন শুরু করে,ঠিক তখনই সে নিজেও আপনার মতো আরেকটি সংসারের প্রধান কর্তা হিসেবেও নিজেকে নতুন করে আবিস্কার করেন।আর যেকারণেই আপনার শরীরের রক্ত জল করা প্রতিটি ঘামের জলের বিনিময়ে গড়ে তোলা আপনার সন্তানের উপার্জনের উপরও আপনার তখন আর হাত থাকেনা,থাকে আপনার তৈরি করা সেই সন্তান নামক টাকা তৈরির মেশিনের নূন্যতম করুণা বোধ মাত্র।

বিজ্ঞাপন

এখানে মানুষ হবার মূল উদ্দেশ্যটি থেকে যায় অধরা কিংবা পর্দার আড়ালে।প্রায় অর্ধেকের বেশি জীবন পাড়ি দিতে হয় পিতামাতার কষ্টে অর্জিত অর্থের বিনিময়ে আমাদের উচ্চ শিক্ষার সনদপত্রের পিছনে ছুটে,যাকে বাস্তবতার নিরিখে টাকা উপার্জনের কৌশলগত শিক্ষা বলাটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়।তারপর উপার্জনের সিঁড়ি চাকরি নামক সোনার হরিণের পিছনে মোটাদাগের অর্থ লব্ধি,ভাগ্যক্রমে সেও কারও ভাগ্যে জুটে তো বেশিরভাগই থেকে যায় বঞ্চিত ও অবহেলিত।বঞ্চিত ও অবহেলিত বড় অংশটি বেকার নামক অভিশাপের বোঝা মাথায় নিয়ে কেউ বিপথগামী তো কেউ নিজেদের শারীরিক ও বুদ্ধি ভিত্তিক পরিশ্রমের ফলে কিছুটা আর্থিক সচ্ছলতা পেলেও প্রকৃত মানুষ হবার বিষয়টি থেকে যায় আড়ালেই।জীবনের এতটা পথ ঝক্কিঝামেলা পেরিয়ে নৈতিক ভিত্তি মজবুত করাটা আর হয়ে উঠেনা কোনকালেই।জীবনের এই অদ্ভুত কিন্তু সর্বজন স্বীকৃত প্রচলিত ধারার পথে পৃথিবীব্যাপী প্রচন্ড প্রতিযোগিতার দাপটে নীতিনৈতিকতাকে শুধু আমাদের কথার অভিজাত ফুলঝুরিতেই শুভা পায়,কিন্তু বাস্তবতায় এর নিদারুণ সংকটকাল চলছে।

সমাজে বিহাহ বিচ্ছেদ,পরিবার বিচ্ছেদ,পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখাটা আজকাল একটি আধুনিক ফ্যাসান হিসেবে প্রচলিত হবার উপক্রম অবস্থা বিরাজমান।
শিক্ষা মানুষের অতিপ্রয়োজনীয় একটি দিক সত্য,কিন্তু কিছুতেই শিক্ষার মূল লক্ষ্য উপার্জন মুখী না হয়ে হওয়া উচিৎ ছিল প্রকৃত মানুষ হবার পথ উন্মোচন করা।কিন্তু সেই পবিত্র লক্ষ্যকে আমাদের লোভী মন বিপরীত দিকে ঘুরিয়ে এর লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।আর যেকারণেই শিক্ষা নামক পবিত্র স্বত্তাটিও এখন নামে শিক্ষা থাকলেও,এটা মোটাদাগে  বানিজ্যিকরণ হিসেবেই এখন প্রতিষ্ঠা পেয়ে বসেছেন।
যেখানে ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিক ভিত্তি মজবুত করবার কথা,সেখানেও আজকাল অর্থনৈতিক প্রভাবে প্রভাবিত।সবকিছু সূক্ষভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে,মানুষ তার পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্যটিকে সামাজিক,পারিপার্শ্বিক ও রাষ্ট্রীয় নীতিগত কারণেই হারিয়ে ফেলে অর্থ সম্পদের পিছু নিতে বাধ্য হচ্ছেন,আর যে কারণেই মানুষের নৈতিক,মানবিক মূল্যবোধগুলোও একেবারেই হারিয়ে যাবার উপক্রম হয়ে দেখা দিয়েছে। মানুষের জীবিকা নির্বাহ করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ ঘোষণা হলেও,মানুষ আজকাল যেনতেন ভাবে রুজিরোজগারের দোহাই দিয়ে অর্থ সম্পদের পাহাড় গড়তে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন।আর এ জন্যই বোধ করি পৃথিবীর একপক্ষ মানুষ,অর্থ সম্পদ আটকে রেখে নিজেদের আত্ম সন্তুষ্টি অর্জনে সক্ষম হলেও আরেক পক্ষ মানুষ,নিদারুণ সংকটে জীবন জীবিকা নির্বাহ করতেই হিমশিম অবস্থা। এদিকে মৃত্যু আমাদের সমস্ত অর্থ সম্পদ ও আত্নঅহংকার মুছে দিলেও,অর্থ সম্পদ প্রয়োজনহীন কিংবা বাজেয়াপ্ত করে দিচ্ছেন সত্য,তবুও লোভ নামক পাপাত্মা আমাদের মানব সমাজে বংশপরম্পরায় চির অমর হয়েই থেকে যাচ্ছে।
কি ধর্মীয় অনুশাসন আর কি সামাজিক কিংবা রাষ্ট্রীয় অনুশাসন,কেউ মানুষের এই লোভ নামক পাপাত্মাকে রোধ করতে পারছেননা,এ যেন লোভেরই রাজত্ব,লোভেরই দাসত্ব। আমরা ছলে বলে কৌশলে নিজেদের উন্নয়ন কিংবা সফলতার নাম করে নিজেদের ধ্বংস অনিবার্য করে তুলছি কি-না,সেই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুধু জীবন জীবিকা নির্বাহ করাই যদি আমাদের লক্ষ্য হতো,তবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে,পৃথিবীতে কোনোকালেই কেউ অনাহারে কিংবা দরিদ্রতার অভিযোগে মৃত্যুবরণ করতেননা।আর ধনী- দরিদ্র,উঁচু-নিচু বলে কোন শব্দের আবির্ভাব হতে পারতো না।অর্থ সম্পদ ও ক্ষমতার মোহ পৃথিবীর মানব সমাজকে বৈষম্যবাদের শিক্ষা দিয়েছে,এই মহা সত্যকে আজ আর কারও পক্ষেই অস্বীকার করা সম্ভব নয়।আমরা আসলে অন্ধকার পেরিয়ে আলোকের সন্ধানে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রত্যাবর্তন কিংবা আধুনিকায়ন করতে যেয়ে,নিজেরা নিজেদের অজান্তেই আরেকটি নতুন অন্ধকারকে আলো ভেবে আমাদের জীবন পাড়ি দিচ্ছি কি-না,সেই প্রশ্নটিও উড়িয়ে দেয়া যায়না। ঠিক তেমনিভাবেই সভ্যতার নাম করে আমরা নতুন আঙ্গিকে আরেকটি অসভ্যতার রাজত্ব নিজেদের অজান্তেই আবিষ্কার করছি কি-না,শিক্ষার নাম করে আরেকটি অশিক্ষা,কুশিক্ষা কিংবা মূর্খ মানব সমাজের প্রতিষ্ঠা করে ফেলছি কি-না,সেও আজ এক জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এখন আবার নতুন করে এও ভাবতে হচ্ছে যে,আসলে আমরা পৃথিবীতে মানুষ হয়ে আগমন করেই নিজেদের অজ্ঞানতা ও মূর্খতার বিকাশ করতে করতে একটি সময় চরম অমানুষ হয়েই মৃত্যুর মাধ্যমে অনন্ত যন্ত্রণা বহনের পথে ফিরে যাচ্ছি না-তো!
কাগজে কলমে মানুষকে আক্ষরিক,শাব্দিক কিংবা মুখস্থ শিক্ষা দিয়ে সনদ পত্র হাতে ধরিয়ে দেয়াকে যদি মানুষ হওয়া বলি,তবে কবি নজরুল কিংবা ফকির লালনসহ পৃথিবীব্যাপী নাম না-জানা অসংখ্য জ্ঞানী গুণীজনদের আমরা কি মূর্খ কিংবা অমানুষ বলবো!

বিষয় ভিত্তিক শিক্ষা মানুষকে অর্থ সম্পদ উপার্জনের কৌশলগত দিক শেখাতে পারলেও,প্রকৃত মানুষ কিংবা শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারছেন কি-না,সেই প্রশ্ন কি আমার অবান্তর প্রশ্ন!?
আমরা প্রায় সবকিছু নিয়েই ভাবতে পারি,রীতিমতো গবেষণাও করতে পারি,কিন্তু আমরা আমাদের নিয়ে ভাবতে পারছিনা!আমরা মানুষ নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে জানি ও মানি।এটা স্বয়ং সৃষ্টিকর্তা স্বীকৃত সত্য। কিন্তু আমাদের এই আসা-যাওয়ার প্রকৃত উদ্দেশ্য নিয়ে কেউ কিছু ভাবতে পারছিনা! আমরা আমাদের কর্তব্য কর্মের দিক থেকে সবচেয়ে বড় বে-খেয়াল ও বে-খবর, এই ব্যর্থতার দিক থেকেও আমরা পৃথিবীর সেরা!আমরা কি তবে সবদিক বিবেচনাতেই শ্রেষ্ঠত্ব অর্জন করে এসেছি! অন্তরে আবর্জনার ভাগাড় তৈরি করে,শুধু মানুষের রুপ-রুহু নিয়ে আমরা পূনরায় মানুষ হবার খেলায় মত্য নয় তো!

পৃথিবীতে যা কিছু আছে,যা কিছু সৌন্দর্য তার চেয়েও মানুষের ভিতরে লুকিয়ে আছে অনেক সম্পদ,অনেক সৌন্দর্য।অথচ আমরা আমাদের একজীবন পাড়ি দিচ্ছি কপালের নিচের দুই চোখে সবকিছু দেখেই।অন্তরের চোখ, বিবেগ-বিবেচনার চোখকে আমরা মৃত্যুর একমুহূর্ত পূর্বেও যদি খুলে,মানুষ না দেখি,মানুষ না চিনি,মানুষের ভিতরে লুকিয়ে থাকা সম্পদ ও সৌন্দর্য নাই দেখিলাম,তো আর কোন জনমে খুঁজে পেতে পারি এই মানুষকেই ???

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত