হোমনায় নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

মোঃ রাসেল আহমেদ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০২
মোঃ রাসেল আহমেদ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০২
Link Copied!

কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় ফাতেমা নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১ টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স আফরোজা আক্তার ও আকলিমা আক্তারের বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগ তুলে নার্সদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে উঠে। পরে তাদের চিৎকার চেঁচা মেচিতে হাসপাতালে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিশু ফাতেমা হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ির আবদুর রহিমের মেয়ে।
শিশু ফাতেমার বাবা আঃ রহিম জানান, ফাতেমা জ্বরে আক্রান্ত হলে ডক্টরস হসপিটালে ডাঃ জালাল হোসেনকে দেখাই। কিন্ত রোগীর অবস্থা বিবেচনা করে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

কর্তব্যরত নার্স শিশু ফাতেমাকে স্যালাইন পুশ করার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি ডাক্তারকে জানাতে নার্সকে বারবার বলার পরও তিনি আমাদের কারো কথা পাত্তা দেননি। অবশেষে রাত ১১ টার দিকে শিশু ফাতেমার মৃত্যু হয়। যথাসময়ে ডাক্তারকে অবহিত করলে এমন ঘটনা হয়তো ঘটতো না।

নার্সেদের অবহেলার কারনেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

স্টাফ নার্স আকলিমা আক্তার বলেন, শিশুটিকে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছিল। গায়ে ভীষণ জ্বর থাকায় ওই সময় স্যালাইন দেওয়া হয়। রোগীর চাপ থাকায় তাদের কে ডাক্তারের সাথে যোগাযোগ করতে বুঝিয়ে বলেছি। কিছুক্ষণ পরে স্যার এসে স্যালাইন বন্ধ করে পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, ডক্টরস হসপিটালে ডাঃ জালাল হোসেন চিকিৎসা করেছেন। এতে অবস্থার অবনতি হলে যখন শিশুটিকে হাসপাতলে নিয়ে আসে তখন অবস্থা খারাপ ছিল। তারপর তাকে স্যালাইন দেওয়া হয়। এক্ষেত্রে নার্সের কিছু করার ছিল না।

সেবার ক্ষেত্রে নার্সের হয়ত আন্তরিকতার অভাব থাকতে পারে। শিশুটি মারা যাওয়ার পর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে উঠে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। এবং খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত