২০ এপ্রিল সখীপুর ঐতিহাসিক মুক্তিবাহিনী দিবস « বাংলাখবর প্রতিদিন

২০ এপ্রিল সখীপুর ঐতিহাসিক মুক্তিবাহিনী দিবস

খাঁন আহম্মেদ হৃদয় পাশা
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০৪
খাঁন আহম্মেদ হৃদয় পাশা
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০৪
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৫৩তম বার্ষিকী ২০২৪ উদযাপিত হয়েছে। এই দিনটি সখীপুর মুক্তিবাহিনী গঠনের একটি ঐতিহাসিক দিন।
শনিবার(২০ এপ্রিল) উপজেলার ডাক বাংলো চত্বরে এ দিনটিকে শ্রদ্ধাভরে উদযাপন করা হয়।

এসময় সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু’র সভাপতিত্বে প্রফেসর আব্দুল আলীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,টাঙ্গাইল০৮(সখীপুর-বাসাইল)এর জাতীয় সাংসদ অনুপম শাহজাহান জয় এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)মঞ্জুরুল মুর্শেদ, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার ও উদযাপন কমিটির সাধাবণ সম্পাদক সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার,মোঃ জয়নুল আবেদিন প্রমূখ।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন সা’দত কলেজের সাবেক প্রিন্সিপাল ও চর্চাপদ গবেষক আলীম মাহমুদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার,সম্পাদক সাজ্জাদ লতিফ,সাবেক সভাপতি ইকবাল গফুর,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

এসময় মুক্তিযুদ্ধের মূুল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি। ১৯৭১ সালের ২০ এপ্রিল মাত্র ১০ জন ছাত্র-যুবককে একত্র করে মুক্তিবাহিনী গঠন করেন প্রয়াত ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব শওকত মোমেন শাহজাহান।

এ ১০ জনের মধ্যে এখনো ৮ জন জীবিত আছেন,দুজন মারা গেছেন।
এই ঐতিহাসিক দিনটিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম বার্ষিকী হিসেবে “সখীপুর মুক্তি বাহিনী গঠন দিবস” উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত