কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে অনুরোধ করলেন এমপি অনুপম শাজাহান « বাংলাখবর প্রতিদিন

কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে অনুরোধ করলেন এমপি অনুপম শাজাহান

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:১২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ | ১২:১২
Link Copied!

“আমি মুক্তিযুদ্ধ না করলে সখীপুরের মানুষ রাজাকার হতো’—বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) এর সম্প্রতি দেয়া এমন এক বক্তব্যের সমালোচনা করে
বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে অনুরোধ করেছেন, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

২০ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে সখীপুর ডাকবাংলো মাঠে ‘২০ এপ্রিল ’৭১ সখীপুর মুক্তিবাহিনী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমপি অনুপম শাহজাহান জয় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

বক্তব্যে কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে এমপি অনুপম শাহজাহান জয় বলেন, ‘সম্প্রতি উপজেলার হতেয়া-রাজাবাড়ীতে এক জনসভায় আপনি (কাদের সিদ্দিকী) বলেছেন, “আপনি না থাকলে সখীপুরের মানুষ রাজাকার হতো। আপনার এই বক্তব্য প্রত্যাহার করে সখীপুর-বাসাইলের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন।” এ সময় এমপি জয় উল্টো প্রশ্ন করেন, “আপনি (কাদের সিদ্দিকী) না থাকলে কি দেশ স্বাধীন হতো না?”’

বিজ্ঞাপন

এ সময় এমপি জয় আরও বলেন, ‘আপনি এত বড় মাপের একজন মানুষ, কিন্তু আপনার অহংকার, দাম্ভিকতা ও কথাবার্তার কারণে সখীপুর-বাসাইলের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আমার মতো একজন বাচ্চা ছেলের কাছে (জাতীয় সংসদ নির্বাচনে) আপনাকে হারিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় মাপের মানুষ। আপনি এসব বক্তব্য প্রত্যাহার করেন, যাতে শেষ বয়সে আপনাকে সম্মানের মণিকোঠায় রাখতে পারি। এটা আপনার প্রতি আমার অনুরোধ।’

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খোকা, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার এম ও গণি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুপম শাহজাহান জয়ের বাবা চারবারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাজাহান সখীপুরের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে নিয়ে ১৯৭১ সালের ২০ এপ্রিল প্রথম মুক্তিবাহিনী গঠন করেন। পরে কাদের সিদ্দিকী সখীপুরে এলে ওই ১০ যুবক কাদেরিয়া বাহিনীর সঙ্গে যোগদান করে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ কারণে গত বেশ কয়েক বছর ধরে সখীপুরের মুক্তিযোদ্ধারা ২০ এপ্রিল দিনটিকে ‘সখীপুর মুক্তিবাহিনী দিবস’ হিসেবে পালন করে আসছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত