শাহজাদপুর দরগা পাড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা « বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুর দরগা পাড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

শাহজাদপুর প্রতিনিধি , সিরাজগঞ্জ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ৫:৫৯
শাহজাদপুর প্রতিনিধি , সিরাজগঞ্জ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ৫:৫৯
Link Copied!

মোঃ নাঈম উদ্দিন সিরাজী

সিরাজগঞ্জের শাহজাদপুরে তানিয়া খাতুন (১৮) নামের এক কিশোরীর নিজ ঘরে( ভাড়া বাসায়) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত তানিয়া শাহজাদপুর পৌর শহরের হালিয়াঘাটি গ্রামের সিএনজি চালক রতন শেখের মেয়ে।

নিহত তানিয়া ও তার ছোট ভাইকে নিয়ে তার মা খাদিজা বেগম দরগাহপাড়া মহল্লায় আকরাম হোসেনের বাড়িতে ৩ বছর যাবত ভাড়া থাকতো। তানিয়ার মা ঝিয়ের কাজ করতো।

বিজ্ঞাপন

জানা যায়, আজ শনিবার দুপুর আনুমানিক দেড়টায় তানিয়ার মা খাদিজা বেগম বাড়িতে ফিরে ঘরে দরজা বন্ধ পেয়ে মেয়ে তানিয়াকে ডাকাডাকি করলে তার কোন সারা না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন আড়ার সাথে তানিয়ার দেহ ঝুলছে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত আসলাম হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক সারোয়ার সহ পুলিশের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

নিহত তানিয়ার মা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী পাঠানপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী হাসিনা বেগম গতকাল শুক্রবার তানিয়াকে ডেকে নিয়ে বকাঝকা করেন। তারপর থেকেই তানিয়া বিমর্ষ ছিল।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানান, স্থানীয় হাসান গোস্তের দোকানের কর্মচারী ইউসুফের সাথে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে তার স্ত্রী হাসিনা বেগম তানিয়ার সাথে দুর্ব্যবহার করে থাকতে পারে। একারণেই হয়তো তানিয়া আত্মহত্যা করে থাকতে পারে।

আজ দুপুরে তানিয়া বাড়িতে কাজ করার সময় অন্যর বাড়িতে ঝিয়েরে কাজ করা মায়ের সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর তানিয়ার মা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়।
পাঠানপাড়া গ্রামের অভিযুক্ত ইউসুফের বাড়িতে গিয়ে তার ঘর তালাবন্ধ দেখা যায় এ সময় বাড়ির লোকজন বাড়িতে ছিল না।

এই ঘটনায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, তানিয়ার ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে আগামীকাল ময়নাতদন্তের জন্য নিহত তানিয়ার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে প্রেরণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত