
হোমনার ভিটি কালমিনা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় জমকালো আয়োজনে অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা যুব সমাজের আয়োজনে ভিটিকালমিনা আনসার ভিডিপি ক্লাব মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীমদ্দি একাদশ শরীফপুর একাদশ কে হারিয়ে বিজয়ী হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।
দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোকবুল হোসেন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম ছাদেক, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, মোঃ তসলিম সরকার প্রমুখ।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আলাউদ্দিন প্রধান, সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম ও দুলালপুর ইউপি পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম খায়েশ।
খেলায় ধারা বর্ণনায় ছিলেন কবি দেলোয়ার ও আম্পায়ার ছিলেন মোঃ শফিকুল ইসলাম মুন্না ও মোঃ ওমর ফারুক।
খেলা পরিচালনায় ছিলেন মোঃ শাহপরান, মোঃ আসলাম, মোঃ বাদল, মোঃ সুমন, আরিফুল ইসলাম।
পরে অতিথিগণ চ্যাম্পিয়ন দল কে একটি ফ্রীজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি তুলে দেন।


