
ইউপি সদস্যদের চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভা
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেনের প্রতি ইউপি সদস্যদের অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ৯মে) বিকেল ৫ টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে,পরিষদের সংরক্ষিত ১ জন নারী সদস্যসহ মোট ৮ জন ইউপি সদস্যের চেয়ারম্যানের প্রতি অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগের জবাবে চেয়ারম্যান জামাল হোসেন বলেন,জনগণ আমাকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে,আমি কারও দয়াদাক্ষিণায় চেয়ারম্যান নির্বাচিত হইনি।কালিয়া ইউনিয়নের সকল জনগনের ভালবাসা ও আস্থা আমার উপর রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করছি।ইউনিয়ন পরিষদের সীমানা হিসেবে সরকারি বরাদ্দ খুবই কম,তাই অনেক সময় নিজ থেকে ব্যয় করে প্রতিশ্রুতি রক্ষা করছি।ইউপি সদস্যদের টিসিবি কার্ড,বিদেশে পাঠানোর কথা বলে বড় অঙ্কের টাকা আত্মাসাৎ এর যে,অভিযোগ কতিপয় সদস্য আমার বিরুদ্ধে দায়ের করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি তিনি রাজনীতির গ্রুপিংয়ে প্রতিহিংসার শিকার। তিনি আরও বলেন,আমার নির্বাচন থেকে শুরু করে আগামী ৫ জুন স্থানীয় উপজেলা নির্বাচনে আমার ছেলে প্রার্থী হওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।অভিযোগে দাবি করা সহকারী লুৎফর রহমান বিষয়ে বলেন,সে পরিষদের কেউ নয়।তার ব্যক্তিগত কাজে মাঝে মাঝে পরিষদে আসত।মেম্বারদের সাথে খারাপ আচরণের মতো ঘটনা তার জানা নেই।এসময় আরও উপস্থিত ছিলেন তার ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান,পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান মিয়া,সংরক্ষিত নারী সদস্য রুমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার বাবা ৩ বারের জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান। বাবা তেমন লেখাপড়া জানেন না,জনগণের ভোট ও ভালবাসাই তার পুঁজি।তার দাবি,চেয়ারম্যান কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না।আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।একটি মহল আমাদের সুনামক্ষুন্ন করতে ইউপি সদস্যের পিছনে ইন্ধন জোগিয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অনাস্থা দিয়েছে।যা তাদের চরম নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।


