
কুমিল্লার মেঘনায় মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
মোঃ নাজিম উদ্দিন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় “মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্যাধুনিক যন্ত্রপাতি ও স্বল্প খরচে সুচিকিৎসা সেবার দৃঢ় প্রত্যয়ে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে উপজেলার টিএনটি দিদার মেম্বারের মোড়ে শনিবার (১১ মে,২৪) দুপুরে উক্ত প্রতিষ্ঠানের নিজ ভবনে শুভ উদ্বোধন ঘোষণা করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ।
উদীয়মান তরুন সমাজ সেবক ও প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল বাসেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, আরএমও ডা. কামরুন নাহার কলি, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম, তৃতীয় বারের মতো নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসাঃ দিলারা শিরীন, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডা. মোঃ খলিলুর রহমান অপু, মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন, মেঘনা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম আহম্মেদ শাহরিয়ার সম্রাট।
সহকারী অধ্যাপক-বিসিএস শিক্ষা টিটিসি, কুমিল্লা আব্দুল আলেক, ডা. রিয়াজুর রহমান রিয়াদ, উপদেশ ও মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ হারুন রশীদ, মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান ও উপদেষ্টা মোঃ আতাউর রহমান, মোঃ রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা, সাবেক মেম্বার মোঃ দিদার আহমেদ, উপজেলা পরিষদের CA মোঃ শাহ আলম ও মো. ইব্রাহীম হোসেন।
অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেনঃ- মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবদুল মালেক, সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহাম্মদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমীন প্রমুখ।
এ সময় মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মোঃ আবু রায়হান রিন্টি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অবহেলিত জনগোষ্ঠির চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সুন্দর একটি মনোরম পরিবেশে কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল চিকিৎসা ব্যবস্থা ও পরীক্ষা-নিরীক্ষা করে রোগীদের উন্নত সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হবে বলে ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠানের পরিচালকরা বলেনঃ- মেঘনায় এই সর্ব প্রথম আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মেঘনাবাসীকে স্বাস্থ্যসেবা দিবে “মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার”।


