সাবেক এমপির মঞ্চ থেকে বর্তমান এমপির অঙ্গ কর্তনের সন্ত্রাসী হুমকি « বাংলাখবর প্রতিদিন

সাবেক এমপির মঞ্চ থেকে বর্তমান এমপির অঙ্গ কর্তনের সন্ত্রাসী হুমকি

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ মে, ২০২৪ | ১২:২২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ মে, ২০২৪ | ১২:২২
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর উপজেলা যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত ১১ মে শনিবার সাবেক এমপি ও টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের সাহেবের প্রতিবাদ সভার মঞ্চ থেকে,তারই অনুসারী টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের আকরাম হোসেন কিসলু নামের এক নেতার বক্তব্যে সখীপুর- বাসাইল আসনের বর্তমান এমপি অনুপম শাজাহান জয়ের জিভ কেটে নেয়ার সন্ত্রাসী হুমকির অভিযোগ উঠেছে।

এমন সন্ত্রাসী হুমকিসংবলিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।এ নিয়ে নির্বাচনী এলাকায় সাধারণ জনগণসহ আওয়ামিলীগের বৃহৎ অংশ ফুঁসে উঠেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

উল্লেখ,বিগত এপ্রিল মাসের শুরুর দিকে সখীপুর উপজেলা আওয়ামিলীগের স্থায়ী কার্যালয়টি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে থেকেই, সাবেক এমপি দলীয় মনোনয়ন বঞ্চিত হবার ক্ষোভে তালাবদ্ধ করে চাবি আটকে রাখেন।কিন্তু উপজেলা আওয়ামিলীগের অস্থায়ী ও ভাড়াটিয়া অফিসে দলীয় কার্যক্রম পরিচালনা বিঘ্নিত হতে থাকে।সখীপুর জেলখানা মোড়ে নব নির্মিত দলীয় কার্যালয়টি খুলে দিতে বার বার সাবেক এমপি এডঃ জোয়াহের সাহেবের নিকট অনুরোধ করা সত্ত্বেও তিনি উক্ত ভবনের চাবি দিচ্ছিলেননা বলে স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ জানান।

বিজ্ঞাপন

এরপর বাধ্য হয়েই বর্তমান সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের উপস্থিতিতে আওয়ামিলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন।পরে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা ভবনটি ময়লা আবর্জনা পরিস্কার করতে গিয়ে অফিস কক্ষে সাবেক এমপি এডঃ জোয়াহের সাহেবের দুইটি পরিত্যক্ত ছবি পড়ে থাকতে দেখা যায়।যা পরিচ্ছন্ন কর্মীদের অবহেলায় ময়লার ভাগাড়ে ফেলে দেয়া হয়।

পরবর্তীতে অতি উৎসাহী কেউ ময়লার ভাগাড়ে পড়ে থাকা সাবেক এমপি সাহেবের ছবি দুইটির স্থির চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন,দুএকজন অতি উৎসাহী সাংবাদিক তা পত্রিকায় প্রকাশ করেন।এমন ঘটনা তাৎক্ষণিক উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয় অবগত হওয়া মাত্রই আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ ও এ ঘটনার জন্য নিন্দা জানান।

পরে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের কঠোর শাসন করেন।কিন্তু বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক এমপিসহ তার অনুসারীরা বিষয়টি নিয়ে ঘোলাপানিতে মৎস্য শিকারের চেষ্টা অব্যাহত রাখেন।সখীপুরে তাদের সমর্থক ও অনুসারী নগন্য সংখ্যক হলেও,রাজনৈতিক বিবাদ প্রকাশ্যে আনার হীন অপচেষ্টা থেকেই বিগত ১৯ এপ্রিল সখীপুরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন,কিন্তু বর্তমান সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের সমর্করা এর আগেই একই স্থানে এমপি অনুপম শাজাহান জয় একটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিলের আয়োজন করেন।

বিজ্ঞাপন

পরে সাবেক এমপি এডঃ জোয়াহের সাহেবের অনুসারীরা স্থান পরিবর্তন করে জোয়াহের সাহেবের সহোদর ভাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ারের নেতৃত্বে উক্ত ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণ নলুয়াতে প্রতিবাদ সমাবেশ করতে চেষ্টা করেন,কিন্তু সেখানেও এমপি অনুপম শাজাহান জয়ের সমর্থকরা আনন্দ মিছিল করতে গেলে, উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া একপর্যায়ে কিছুটা হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে পরবর্তীতে উভয় পক্ষই মামলা- পাল্টা মামলা করেন।আর এই ঘটনার প্রতিবাদেই ১১ মে সখীপুরের নলুয়ায় সাবেক এমপি এডঃ জোয়াহের সাহেবের মঞ্চে উপস্থিতিতেই তার অনুসারী এক নেতা এমন আক্রমণাত্মক ও সন্ত্রাসী হুমকি সংবলিত বক্তব্যটি দেন।

ইতিমধ্যেই এরকম সন্ত্রাসী হুমকি সংবলিত বক্তব্যের কঠোর সমালোচনাসহ দেশের শীর্ষ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
সূত্র জানান,একজন জনপ্রিয় এমপি অনুপম শাজাহান জয়কে এমন সন্ত্রাসী হুমকির প্রতিবাদে আগামী ১৫ মে বুধবার স্থানীয় আওয়ামিলীগ সখীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।

এ বিষয়ে এমপি অনুপম শাজাহান জয় বলেন,আমি ইতিমধ্যেই জেনেছি যে,টাঙ্গাইল থেকে কতিপয় সন্ত্রাসীদের এনে সাবেক এমপি এডঃ জোয়াহের সাহেব মঞ্চে উপস্থিত থেকে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা,এর জন্য আমি আমার নির্বাচনী এলাকা বাসাইল- সখীপুরবাসীর নিকট বিচার প্রার্থনা করছি এবং আমি একজন এতিম সন্তান হিসেবে আমার মাতৃসমতুল্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।এভাবে যারা আওয়ামিলীগের পরিচয় বহন করে নিজ দলের এমপিকে জিভ কেটে নেয়ার সন্ত্রাসী হুমকি দিতে পারেন,আর যাইহোক তারা নিজেদের ব্যক্তিস্বার্থে আওয়ামিলীগের রাজনীতি করতেই পারেন,কিন্তু তারা আদৌও বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক কি-না,এ বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত