
সখীপুরে এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
প্রতিবাদ সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের বাসাইল-সখীপুরের সংসদ সদস্য (টাঙ্গাইল-৮) অনুপম শাজাহান জয় (এমপি) কে হত্যার হুমকির প্রতিবাদে সখীপুর পৌরসভার প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার (১৫মে)বিকেল ৩ টায় উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষেরর উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দাড়িয়ে থাকা সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সাবেক সাংসদ জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে অবিলম্বে সনদ বাতিলের দাবি জানান।
এসময় মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখার ব্যনারে আয়োজিত সখীপুরের সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তান ও নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। এ মানববন্ধনে শামিল হওয়া নেতাকর্মীদের বলেন,বাসাইল-সখীপুরের জনমানুষের নেতার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে টাঙ্গাইলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এমপিকে হত্যার হুমকির দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
এরপর বিকেলে সখীপুর উপজেলা আওয়ামিলীগ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা, প্রয়াত সাংসদ শওকত মোমেন শাজাহানের সুযোগ্য উত্তরসূরীর বিরুদ্ধে অপপ্রচার ও কোন ষড়যন্ত্রের চেষ্টা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
উল্লেখ্য:গত ১১ মে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে নলুয়া বাজারে সাবেক এমপি এডঃ জোয়াহেরের নেতৃত্বে এক সভায় টাঙ্গাইলের কিসলু নামের এক নেতা বর্তমান সাংসদের জিহবা কেটে নেওয়ার হুমকি দেয়।
বিকেল ৪ টায় সখীপুর উপজেলা আওয়ামিলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদারের সভাপতিত্বে ও কে বি এম রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল লেবু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব এমও গণি, বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম,টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য জনাব গোলাম কিবরিয়া বাদল,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডঃ আনোয়ার হোসেন সখীপুরী,উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি জনাব আতিকুর রহমান বুলবুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অধ্যক্ষ সাইদ আজাদ,সখীপুর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মির্জা শরিফ প্রমূখ।
এর আগে সখীপুর উপজেলার শ্রমিক নেতা জনাব গোলাম কিবরিয়া শিবলীর নেতৃত্বে কয়েকশ সাধারণ শ্রমিক ব্যানারসহ বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।এছাড়াও প্রতিবাদ সমাবেশ শুরু প্রায় আধ ঘন্টা আগে থেকেই সখীপুরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলসহ প্রতিবাদ সমাবেশ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ শরিক হন।


