সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১১:২৪
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১১:২৪
Link Copied!

২৩ মে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে ‘৭১ টিভি’র বেলকুচি প্রতিনিধি, ‘সময়ের কন্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও ‘দৈনিক আমার সংবাদ’ এর বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর অমানবিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।’

সন্ত্রাসীরা তাকে ও অতুল কুমার হলদার (৩৮) কে বেধড়ক মারপিট করে ও সাংবাদিক উজ্জ্বলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার দিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ!

অভিযোগ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার রাতে দরকারি কাজে শাহজাদপুর পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে প্রতিবেশি অতুল কুমার হলদারকে নিয়ে অবস্থান করছিলেন ৭১ টিভির বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারী।

বিজ্ঞাপন

এ সময় শাহজাদপুর পৌর এলাকার ইসলামপুর (রাজবাড়ী) মহল্লার সোহেল আকন্দ ও সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর সিলভিয়া পারভীন মিঠুর ছেলে নীরব (২৫) এর নেতৃত্বে শিবু (৩২), ইয়ামিন (২৫), নাহিদ (২৫), সায়েম (২৯), সুমন (২৪), হৃদয় (২৬), শিহাব (২৮), রবিন (৩০), চঞ্চল (২৮) ও কাঞ্চন (৩২) সহ অজ্ঞাত আরও ৭/৮ জনের সংবদ্ধ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে এসে ৭১টিভির সাংবাদিক উজ্জ্বল অধিকারীকে হুমকি দেয়।

উজ্জ্বল এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে তাকে ও অতুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসী ওই দল সাংবাদিক উজ্জ্বলের মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক উজ্জ্বল অধিকারী তার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

খবর পেয়ে তাৎক্ষণিক সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, থানার ওসি আসলাম হোসেন, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুঁটে যান ও আহত ৭১ টিভির সাংবাদিক উজ্জ্বল অধিকারীর সার্বিক খোঁজ খবর নেন।

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিকরা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত