সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১২:৩৪
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১২:৩৪
Link Copied!

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ( ভারপ্রাপ্ত) আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।

বিজ্ঞাপন

আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সারাদেশে পালিত হবে ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জেলায় কোন শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য এবার সাতক্ষীরা জেলায় ৭ টি উপজেলা, ২ টি পৌর সভায় ১৯৪১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭৬৫৬ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩০ হাজার ৯১৫জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়।

জেলায় মোট ২ লাখ ৫৮ হাজার ৫শত ৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করেছ ৪৮৮০ জন স্বাস্থ্য কর্মী। এর মধ্যে সরকারি স্বাস্থ্য কর্মী ১০১৩ জন ও বেসরকারি ৩৮৬৭ জন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত