
আধুনিক স্মার্ট হোমনা গড়াই আমার লক্ষ্য: রেহানা বেগম
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:

সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত আধুনিক স্মার্ট হোমনা গড়াই আমার লক্ষ্য বলে জানিয়েছেন হোমনা উপজেলা পরিষদে (আনারস প্রতীকে) চেয়ারম্যান পদপ্রার্থী রেহানা বেগম।
আসন্ন হোমনা উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে আজ বুধবার (২৯ মে) দুপুরে একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। আমি হোমনা উপজেলার উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে হোমনার উন্নয়নে আরো কাজ করার পাশাপাশি হোমনা কে একটি উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলবো।
এসময় তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, আপনারা সাংবাদিকরাই অন্যায়রের বিরুদ্ধে লেখনের মাধ্যমে ন্যায় টা তুলে ধরেন। আপনারা সমাজের সকল অসংগতি তুলে ধরবেন এবং নির্বাচনে যেন কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ রাখবেন। সুষ্ঠু নির্বাচনে এসময় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, নাহরিন ফারহানা পপি, হোমনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ সজিব খান।


