শিল্পকলা পদক নেওয়া হলো না বাবুল বিশ্বাসের « বাংলাখবর প্রতিদিন

শিল্পকলা পদক নেওয়া হলো না বাবুল বিশ্বাসের

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ১২:০০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ১২:০০
Link Copied!

শৈলকুপার গুণী শিল্পী বাবুল বিশ্বাস এর জীবনাবসান। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের এ গ্রেডের শিল্পী বাবুল বিশ্বাস (৭৫) আর নেই। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে নিজ বাড়ি শৈলকুপার নাদপাড়া গ্রামে তিনি পরলোক গমন করেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত কয়েকমাস শয্যাশায়ী ছিলেন। বাবুল বিশ্বাস ১৯৮১ সাল থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পল্লীগীতির প্রথম শ্রেণির শিল্পী ছিলেন। শৈলকুপা উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও সংগীত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সুদীর্ঘকাল। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের শিল্পকলা একাডেমি পদকের জন্য মনোনীত হন তিনি। প্রতিবছর জেলা শিল্পকলা একাডেমি শিল্পীদের এ সম্মান দিয়ে থাকেন।  আয়োজনের দীর্ঘ সূত্রিতার জন্য তিনি আর পদক গ্রহণ করতে পারলেন না। 

শিল্পী বাবুল বিশ্বাস এর  মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর  শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান, পূত্রবধুসহ, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত