
শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস, টিউবওয়েল ও কলস প্রতিক বিজয়ী
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ
Link Copied!

২৯ মে বুধবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান পদে জনাব মো: হালিমুল হক মিরু (আনারস) প্রতিকে ৫৪,৪২৯ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী জনাব শেখ আব্দুল হামিদ লাভলু (কাপ পিরিচ) প্রতিকে পেয়েছেন ২৯,৮৮৪ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জনাব মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু (টিউবওয়েল) প্রতিকে ৭০,০৬৪ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী জনাব মারুফ হোসেন সুনাম (চশমা) প্রতিকে পেয়েছেন ৫৭,২৯৩ ভোট।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাব মোছা: লাবনী ইসলাম কলস প্রতীকে ৫৯৬৩৮ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী মোছাঃ মৌসুমী খাতূন ৪২,৭৬৮ ভোট পেয়েছেন।


