পল্লী বিদ্যুৎ কারসাজির গলা কাটা বিল, মাঠকর্মী আটক « বাংলাখবর প্রতিদিন

নরসিংদী পল্লী বিদ্যুতে অনিয়মের আখড়া

পল্লী বিদ্যুৎ কারসাজির গলা কাটা বিল, মাঠকর্মী আটক

আলম মৃধা, ক্রাইম রিপোর্টারঃ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ৭:২৮
আলম মৃধা, ক্রাইম রিপোর্টারঃ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ৭:২৮
Link Copied!
বিদ্যুৎ বিলের অনিয়ম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পল্লী বিদ্যুৎ নিয়ে এমনিতেই মানুষের হয়রানির অভিযোগের অন্ত নেই। তার উপরে যদি নির্ধারিত বিলের চেয়ে বেশি বিল নিয়ে আসে তাহলে সেটি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায়।

দর্শক নরসিংদির শিবপুরে পল্লী বিদ্যুত নিয়ে এমন এক নেক্কারজনক ঘটনাই ঘটেছে। যা নিয়ে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের গ্রাহকেরা রীতিমতো চরম ক্ষিপ্ত। পকেট ফাঁকা করা গলাকাটা বিল নিয়ে আসায় মাঠকর্মী নূরে আলম কে আজ শনিবার (১ জুন) আটক করে গ্রামবাসী।

জানা যায়, কোন কোন গ্রাহকের এপ্রিল-মে মাসে বিদ্যুৎ সরবরাহ কম থাকলেও ৭০-৮০ ইউনিট বেশি লেখা হয়েছে মার্চ মাসের তুলনায়। বেশি ইউনিট লেখা দেখানোর কারণে বিগত মাসের তুলনায় এই দুই মাসে অনেকের বিল দ্বিগুণের চেয়ে বেশী হয়ে গেছে।

বিজ্ঞাপন

আবু বক্কর মৃধা নামের এক গ্রাহকের মার্চে ইউনিট ছিল ১১৫ এপ্রিলে দাঁড়িয়েছে ১৭০এবং মে মাসের সেটি ১৮৫ ইউনিট দেখানো হয়েছে।দুই মাসের মধ্যে ইউনিট ব্যবধান হয়েছে ৭০।


মো: আজিজ মিয়া নামের এক গ্রাহকের মার্চে ইউনিট ছিল ৫০ এপ্রিলে দাঁড়িয়েছে ৯০এবং মে মাসে সেটি ১৩৫ দেখানো হয়েছে। দুই মাসের মধ্যে ইউনিট ব্যবধান হয়েছে ৮৫।

মূলত নোয়াদিয়া গ্রামের বেশিরভাগ মানুষই সহজ-সরল ও গরিব মানুষ।তাদের মধ্যে রয়েছে দিনমজুর, কৃষক,রিস্কা চালক,ছোটখাটো পান দোকানদার। দুই মাসের এই বিদ্যুৎ বিল দেখে তাদের মাথা বেজায় গরম। সীমিত আয়ের মানুষগুলির অতিরিক্ত বিল দেওয়ার সাধ্য নেই।রাগান্বিত হয়ে তারা আটক করেন নূর আলমকে।নূরে আলম স্বীকার করেন উপর মহলের নির্দেশেই তিনি বিল বেশি নিয়ে আসছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোবাইলে কথা হয় শিবপুর পল্লী বিদ্যুতের ডিজিএমের সাথে।তিনি জানান সেটা ভুল হয়েছে।অফিস থেকে সংশোধন করে দিবেন।

কিন্তু গ্রাহক মনে প্রশ্ন বিদ্যুৎ কম ব্যবহার করলেও বিল কিভাবে বেশি হয়!!উপর মহলের ইশারায় কিভাবে ইউনিট বেশি লেখা হয়!!মানুষের এই গলাকাটা কবে বন্ধ করবে পল্লী বিদ্যুৎ!!

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত