নির্বাচন পরবর্তী সহিংসতায় শৈলকুপায় সংঘর্ষে আহত-২০, আটক-৬ « বাংলাখবর প্রতিদিন

নির্বাচন পরবর্তী সহিংসতায় শৈলকুপায় সংঘর্ষে আহত-২০, আটক-৬

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১২:৫০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১২:৫০
Link Copied!
শৈলকূপায় রাজনৈতিক তান্ডব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার(৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের শাজাহান মন্ডলের ছেলে সিয়ামত মণ্ডল, মোহাম্মদ আলীর ছেলে ওলিয়ার রহমান, ইনতাজ আলীর ছেলে মতিউর রহমান, নুরুল ইসলামের ছেলে মতিয়ার জোয়ার্দার, ইসমাইল মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন, নূর ইসলামের ছেলে শাহীন উদ্দিন, শাহজাহান মণ্ডলের ছেলে খায়বার আলী।

নজির আলীর ছেলে সোনা মিয়া, আমিন লস্করের ছেলে মশিয়ার রহমান, লুৎফর আলীর ছেলে রাজন মিয়া, গোলাম রব্বানীর ছেলে মতিয়ার হোসেন, মৃত লুৎফর রহমানের ছেলে বাবুল বিশ্বাস, মতিয়ার বিশ্বাসের ছেলে আব্দুল মালেক, হারুন অর রশিদের ছেলে মিটুল বিশ্বাস, ফজলে মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম, আব্দুর রশিদের ছেলে ফয়সাল আহমেদ, মতিয়ার জোয়ার্দারের ছেলে রুবেল হোসেন, কাওসার আলীর ছেলে উজ্জ্বল হোসেন ও আজিজুল ইসলাম।

বিজ্ঞাপন

আহতদের ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাগুটিয়া গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দীন ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর অনুসারী সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। তারই জেরে আজ দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দীনের মোবাইলে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মফিজ চেয়ারম্যানের কর্মীরা প্রথমে আমাদের ওপর হামলা চালায়। পরে আমাদের কর্মীরা প্রতিহত করার চেষ্টা করে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বাগুটিয়া গ্রামের দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে ৬জনকে আটক করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত