নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ভিডিও ভাইরাল « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ভিডিও ভাইরাল

মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২২
মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২২
Link Copied!
গুলি করার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নরসিংদী সদরের একটি স্টিলের দোকান লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতা হত না হলেও ওই ঘটনার ভিডিওটি সাথে সাথে ভাইরাল হয়ে যায়।

সোমবার (৩ জুন) রাতে শহরের চিনিশপুরের জেলখানা মোড়ে স্থানীয় ওহাব মোল্লার মালিকানাধীন মোল্লা ট্রেডার্স নামের দোকানে গুলির এ ঘটনা ঘটে। দোকান মালিক ওহাব মোল্লার ছেলে মুহিদ মোল্লা অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে রবিউল ইসলাম ভুঁইয়া রবি নামের স্থানীয় এক ব্যক্তি পরপর ৩ রাউন্ড গুলি ছোড়েন।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভুক্তভোগী মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।

বিজ্ঞাপন

অভিযুক্ত রবিউল ইসলাম রবি তরোয়া মহল্লার কামাল হোসেন ভুঁইয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের নেতা সাদেকুর রহমান সাদেকসহ জোড়া খুন মামলার ৮ নম্বর আসামি। ২০২৩ সালের ২৫ মে একই এলাকায় প্রকাশ্য দিবালোকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও ছাত্রদলের কর্মী আশরাফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্স নামক একটি স্টিলের দোকানের সামনে লাল টিশার্ট পরিহিত দুই যুবকসহ কিছুসংখ্যক মানুষের জটলা। দোকানের ভেতরেও কিছুসংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরিহিত উত্তেজিত এক যুবক দোকানের ভেতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ একজন গুলিবর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টাও করেন।

দোকান মালিক ওহাব মোল্লার ছেলে মোহাম্মদ আলী বাবু অভিযোগ করেন, রবিউল ইসলাম রবি নামের স্থানীয় এক সন্ত্রাসী দোকানের ভেতরে থাকা তার ছোট ভাই মুহিদ মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ বিষয়ে মুহিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগকারী মুহিদ মোল্লা বলেন, ‘রবি ছাত্রদল নেতা সাদেক ও আশরাফুল হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। সে প্রায়ই আমাদের দোকানে চাঁদা দাবি করত। আজ ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে রাজি না হওয়ায় আমাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। তার একটি গুলি লাগলে বেঁচে থাকতাম কি না, জানি না। আমি ও আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, তাকে যেন দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সমাজের জন্য অশনিসংকেত।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটক করতে আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ে তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত