সখীপুরে সাপের কামড়ে প্রাণ গেল এক শিশুর « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে সাপের কামড়ে প্রাণ গেল এক শিশুর

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:২৮
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:২৮
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

জানা যায়, সিয়াম শনিবার রাতে ঘরের খাটে খেলাধুলা করছিল। খেলা শেষে খাট থেকে নামার পর ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সাপের ভ্যাকসিন না থাকায় দ্রত সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সন্তান ছিল সিয়াম। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিল। গতরাতে তাকে সাপে কেটেছে। ওই শিশুর এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত