
হোমনার দুলালপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
Link Copied!

কুমিল্লার হোমনার দুলালপুরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ,গরীব ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শবিবার (১৫ জুন) সকালে ৩নং দুলালপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ডের ১১০৭ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
চাল বিতরণ উদ্বোধন করে সর্বক্ষনিক উপস্থিত থেকে দিক নির্দেশনা ও সহযোগীতা প্রদান করেন ৩নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন উদ্দিন সওদাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোকবুল হোসেন, হোমনা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, ইউপি কম্পিউটার অপারেটর মোঃ মনির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ।


