ন্যুরেমবার্গ মুট কোর্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ! « বাংলাখবর প্রতিদিন

আর্থিক সংকটে খুলনা বিশ্ববিদ্যালয় ?

ন্যুরেমবার্গ মুট কোর্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিয়ে শঙ্কা !

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১:০৩
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১:০৩
Link Copied!
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিবৃন্দ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জার্মানির নুরেমবার্গে আয়োজিত আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের একটি দল। কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রতিযোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের যাতায়াত, থাকা, খাওয়া ও আনুষঙ্গিক খরচের জন্য প্রায় ৯ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু আইন ডিসিপ্লিন নতুন ডিসিপ্লিন হওয়ায় এই ব্যয়বহুল খরচ ডিসিপ্লিনের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলে তারা কিছু টাকার ব্যবস্থা করবেন বলেছেন যা ব্যয়ের তুলনায় খুবই সামান্য বলে জানান তারা। দ্রুত প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করা সম্ভব না হলে, সুবর্ণ এই সুযোগ পেয়েও অংশগ্রহণ করতে পারবে না তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দলের তত্ত্বাবধায়ক শিক্ষক মো. তারিক মোর্শেদ বলেন, “বাংলাদেশের একমাত্র দল হিসেবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান করে নেয়া খুলনা বিশ্ববিদ্যালয় দলের জন্য একটি বড় অর্জন। তবে, আর্থিক সংকটের জন্য অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হয়ে গেলে সেটা অত্যন্ত হতাশাজনক ব্যাপার হবে। তাই সকলকে তাদের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যাতে দলটি জার্মানি থেকে আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।”

দলের সদস্য তন্ময় হালদার বলেন, “একজন আইনের শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক একটি মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয়। দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রথমবারের মত আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের একটি টিম এবছর জার্মানীর নুরেমবার্গ মুট কোর্ট প্রতিযোগিতার ওরাল রাউন্ডে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পেয়েছি। সমগ্র বিশ্বব্যাপী আইনের শিক্ষার্থীদের কাছে এই নুরেমবার্গ মুট কোর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করাটা এক স্বপ্নের মতো।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করার সুযোগ পাবো। কিন্তু যথাযথ আর্থিক সংগতি না থাকার দরুন আমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করা এক অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এমতাবস্থায় আমরা যদি এই কম্পিটিশনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পাই তাহলে আমার বিশ্বাস আমাদের এই টিম নিয়ে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো কিছু করতে অর্জন করতে পারবো। নিজেদের বিশ্ববিদ্যালয় তথা দেশকে আমরা স্বমহিমায় বিশ্ব অঙ্গনে তুলে ধরতে পারবো।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্বের ১৪৩ টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের মধ্যে একমাত্র দল হিসেবে নুরেমবার্গের এই মুট কোর্ট প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের জন্য সুযোগ পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের এই দল। দলে সদস্য হিসেবে আছেন আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বৈশাখী খাতুন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময় হালদার ও প্রথম বর্ষের শিক্ষার্থী শতাব্দী দাশ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত