নরসিংদীতে আবারো পল্লী বিদ্যুতের হরিলুট, মাঠকর্মী আটক ! « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে আবারো পল্লী বিদ্যুতের হরিলুট, মাঠকর্মী আটক !

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৫:৪৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৫:৪৯
Link Copied!
পল্লী বিদ্যুৎ সিন্ডিকেট -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিভিন্ন কারণে দিনকে দিন বেড়েই চলেছে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি। তার উপরে যদি বিল কারসাজি করে বাড়ানো হয় প্রতিমাসে, তাহলেতো সাধারণ মানুষের বিপদের অন্ত নেই। এগুলো কোনো মনগড়া গল্প নয়। দেশের বিভিন্ন যায়গার মতো কিছুদিন আগেই নরসিংদির শিবপুরে এমন একটি ঘটনা সরাসরি ধরা হয়। পরে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারও হয়। আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। এবার নরসিংদী সদরের পশ্চিম কান্দাপাড়ায় আলম মৃধা নামে এক গ্রাহকের বাড়িতে ঘটেছে বিল কারসাজির ঘটনা।

ওই বাড়িতে মাত্র একটা ফ্রিজ, একটা ফ্যান, ৩ ওয়াটের একটা বাতি চলে। হাবেজা বেগম নামে এক বৃদ্ধা মহিলা বসবাস করেন সেখানে। তবে উনি বাড়িতে খুব একটা থাকেন না এমনটাই স্বীকার করেন মিটার রিডার নাজমুল ইসলাম। কারণ তার মেয়ে ও ছেলের বাড়িতেই থাকেন অধিকাংশ সময়। তবুও বিদ্যুৎ বিল মাসে ১০০ ইউনিট !

আটককৃত পল্লী বিদ্যুৎ কর্মী নাজমুল ইসলাম স্বীকার করে বলেন, “দুইদিন আগে আমি বিল লেখে নিয়ে গেছি। ওই বাড়িতে দুই দিনে বিদ্যুৎ ব্যবহার হয় ১৭ ইউনিট।”

বিজ্ঞাপন

তার কথা অনুযায়ী এক মাসে বিদ্যুৎ ব্যবহার হওয়ার কথা ২৫৫ ইউনিট। তাহলে কিভাবে মনগড়া মত বিদ্যুৎ ইউনিট লেখা হয় ১০০ ইউনিট।
জনমনে প্রশ্ন, নরসিংদী পল্লী বিদ্যুৎ তাদের মনগড়া মত মিটারের ইউনিট থেকে অতিরিক্ত বিল বানিয়ে জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

গত (২৩ জুন) ওই বাড়িতে গতমাসের বিদ্যুৎ বিল ৭০ ইউনিট, তার আগের মাসে ১০০ ইউনিট, এই মাসে পুনরায় ১০০ ইউনিট দেখে সন্দেহ হয় সবার। সবমিলিয়ে বিদ্যুৎ বিল ১৩৫৩ টাকা। আর জরিমানা সহ ১৩৮৮ টাকা। অবশেষে ক্ষিপ্ত হয়ে মাঠকর্মীকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে হাজির হন অফিসের কর্তারা।

বিভিন্ন সূত্রে জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুত সমিতি-২ এর গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক সংখ্যা প্রায় এক লক্ষ ৫০ হাজার। এর মানে নরসিংদী জেলাতে গ্রাহকের পরিমাণ প্রায় ৮ লক্ষ।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা থেকে দুর্নীতি করে পল্লী বিদ্যুৎ হাতিয়ে নিচ্ছে জনগণের কোটি কোটি টাকা। সঠিক তদন্ত করে ব্যবস্থা নিবেন দুর্নীতি দমন কমিশন দুদক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নরসিংদীর জেলার সচেতন মহলের।

এ বিষয়ে জানতে, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মনোয়ার মোরশেদের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত