
ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন
রাজধানীতে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে বিশাল মিছিল
স্টাফ রিপোর্টার
আকরামের নেতৃত্বে মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিংগেল মোড় অবধি যায়।
সেখান থেকে ইউটার্ন করে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দলীয় কর্মসূচি ও সকল আন্দোলন সংগ্রামে সর্বদা সক্রিয় এই ছাত্রদল নেতা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আকরাম আহমেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সংসদসহ রাজধানীর সকল ইউনিটের উপস্থিতি ছিলো।
তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ গ্রহণ করেছি।


