ভারতকে ফাইনালে তোলার মিশনে শতভাগ সফল আইসিসি « বাংলাখবর প্রতিদিন

ভারতকে ফাইনালে তোলার মিশনে শতভাগ সফল আইসিসি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১১:১৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১১:১৭
Link Copied!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত ৩০ এপ্রিল দল ঘোষণা করেছিল ভারত। যেখানে ১৫ সদস্যের দলে চার স্পিনারকে জায়গা দিয়ে চমক দেখিয়েছিলেন ভারতীয় নির্বাচক অজিত আগারকার। অভিজ্ঞ জাদেজা দলের থাকার পরও কেন অক্ষর প্যাটেল দলে? এর কারণ তখন বোঝা না গেলেও গতকাল দ্বিতীয় সেমিফাইনালে পুরো বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।

দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ১৭১ রানের জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার দলটিকে বিস্ফোরক শুরু এনে দেন, ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অক্ষর প্যাটেল। এ ছাড়াও দশ উইকেটে ৬ উইকেট শিকার করেন দুই স্পিনার কুলদ্বীপ যাদব এবং অক্ষর প্যাটেল। বাকি চার উইকেটের দুটি রান আউট এবং দুটি নেন বুমরাহ।

বাঁহাতি স্পিনার অক্ষরের প্রথম স্পেলে প্রতি-আক্রমণ করার জন্য ইংল্যান্ড বাঁহাতি মঈন আলীকে তিনে নামিয়েছেন। কিন্তু সেই মঈনও থেমেছেন অক্ষরের বলে। ইংল্যান্ডের ম্যাচ সেখানেই শেষ। বাকি ছিল আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

অক্ষর শেষ পর্যন্ত ৪ ওভার বল করলেন, যা এবারের বিশ্বকাপে কোনো ম্যাচে তার জন্য প্রথম। রান দিয়েছেন মাত্র ২৩, উইকেট ৩টি। প্রত্যাশিতভাবে ম্যাচসেরাও অক্ষর। মূলত এই ম্যাচটার জন্যই অক্ষর দলে নেওয়া হয়েছিল। হয়তো নির্বাচক আগারকার আড়ালে হাসছেন। আর অধিনায়ক রোহিত শর্মার মুখের চওড়া হাসিটা তো কাল দেখা গেছেই।

ভারত আগে থেকেই জানত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়। আর ক্যারিবীয় অঞ্চলে অন্যতম স্পিনবান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দল সাজিয়েছে দলটি। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন অক্ষর, শেষ পর্যন্ত তার হাত ধরেই বার্বাডোজের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।

মূলত যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছে আইসিসি, তা বলার অপেক্ষা রাখে না। দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারই ক্রিকইনফোতে বলেছেন, পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের মঞ্চে ভারতের নক আউট পর্বের পারফরম্যান্স ভালো নয়। সেটিও নাকি এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে, এমন আভাস দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার, সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।

এ ছাড়াও আইসিসির এমন আচরণের সমালোচনা করেছেন ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভনও। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে তিনি বলেছেন, এটা তাদের (ভারত) টুর্নামেন্ট। তারা যেখানে চায়, সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকাল বেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত