বৃদ্ধা মায়ের শেষ সম্বল বসতভিটা গোপনে বিক্রি করে দিলেন পাষণ্ড ছেলে « বাংলাখবর প্রতিদিন

বৃদ্ধা মায়ের শেষ সম্বল বসতভিটা গোপনে বিক্রি করে দিলেন পাষণ্ড ছেলে

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১০:২৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১০:২৯
Link Copied!

বৃদ্ধা মায়ের শেষ সম্বল তার নিজ নামের বসতভিটা গোপনে বিক্রি করে দিলেন পাষণ্ড ছেলে।যা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বেআইনী।এই বিক্রি আইনগতভাবে কোন কার্যকারীতা না থাকলেও,অসহায় বৃদ্ধা মহিলাটিকে অবৈধ ক্রেতার বাড়ি ছাড়ার হুমকি।

‘এইড্যা আমার স্বামীর ভিটা, এই জমির দলিল আমার নামে। আমার পোলায় (ছেলে) আমারে না জানাইয়া এই বাড়ি ভিটা বেইচা দিছে। চেয়ারম্যান-মেম্বর কেউ তার বিচার করবার পারতাছে না। তাইলে কি দেশে আইন নাই? বিচার নাই?’—এভাবেই বিলাপ করছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের শতবর্ষী বৃদ্ধা বাছিরন বেগম। তিনি ওই গ্রামের মৃত খবরুদ্দিনের স্ত্রী।

বৃদ্ধা বাছিরনের অভিযোগ, প্রায় ছয় মাস আগে বাছিরনের বসতভিটার ঘরসহ ছয় শতাংশ জমি গোপনে বিক্রি করেছেন তাঁরই সন্তান মো. বাছেদ মিয়া। জমি উদ্ধার করতে বাছিরন বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু একরোখা ছেলে বাছেদ মিয়া ও ক্রেতা আব্দুল গফুর মিয়া বিচার-সালিসের ধারে-কাছেই ভিড়ছেন না।

বিজ্ঞাপন

কালমেঘা গ্রামের সুবহান মার্কেট এলাকার ওই বৃদ্ধা বাছিরন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস ছয়েক আগে অভিযুক্ত বাছেদ মিয়া গোপনে তাঁর বৃদ্ধা মা বাছিরনের ছয় শতাংশ জমি স্থানীয় গফুর মিয়ার কাছে বিক্রি করেন। স্থানীয়দের মতে, ক্রেতা গফুর মিয়ার কাজই হলো বিরোধপূর্ণ জমি কিনে নিজের দখলে নেওয়া। জমি বিক্রির পরপরই ছেলে বাছেদ মিয়া বউ-বাচ্চা নিয়ে পাশের গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে চলে গেছেন। এদিকে জমির ক্রেতা গফুর মিয়া ওই বৃদ্ধাকে বসতভিটা ছেড়ে দিতে বারবার বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন।

এ ঘটনায় বাছিরন বেগম বসতভিটা রক্ষা করতে বহুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেন। গ্রাম আদালত অভিযুক্ত বাছেদকে আদালতে হাজির হওয়ার জন্য পরপর তিনটি নোটিশ দেন। দ্বিতীয় নোটিশে বাছেদ ইউনিয়ন পরিষদে হাজির হয়ে মায়ের নামে জমি বিক্রির বিষয়টি স্বীকারও করেন। তবে জমির ক্রেতা গফুর মিয়াকে নিয়ে মীমাংসা করতে আর তিনি গ্রাম আদালতে উপস্থিত হননি। পরে গ্রাম আদালত বৃদ্ধার পক্ষে একটি প্রতিবেদন দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছেলে বাছেদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়। একবার ফোন ধরে বাছেদের ছেলে পরিচয় দিয়ে বলেন, ‘বাবা কানে কম শোনেন, তিনি অন্য কারও জমি বিক্রি করেন নাই। তিনি তাঁর নিজের জমিই বিক্রি করেছেন।’

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মোশারফ খান বলেন, ‘বিষয়টি মীমাংসার লক্ষ্যে আমরা চেষ্টা করেছি। কিন্তু বয়স্ক মহিলার ছেলে বাছেদ এবং ওই জমি ক্রয়কারী গফুর আমাদের কারও কথা শোনে না।’

বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু বাছেদ ও গফুর কারও কথা শোনে না। আমরা অবাধ্য সন্তান বাছেদ ও দুষ্কৃতকারী গফুরের শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে বহরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘ঘটনাটি সত্যিই দুঃখজনক। জমিটুকুর মালিক বৃদ্ধা বাছিরন। তাঁর ছেলে না জানিয়ে বিক্রি করেছে এবং যে ক্রয় করেছে সেও একরোখা প্রকৃতির মানুষ।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত