বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা « বাংলাখবর প্রতিদিন

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১:৪০
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১:৪০
Link Copied!
উত্তরা প্রেসক্লাব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠন উত্তরা প্রেসক্লাবের নেতৃস্থানীয় নেতারা বহিরাগতদের দ্বারা প্রতিহিংসার শিকার। গতকাল সংগঠনের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতির মাধ্যমে এমনটাই দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের উর্দেশ্য দেয়া বিবৃতিতে বলা হয়, উত্তরার চন্ডালভোগ মৌজায় খালপারে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের স্থায়ী ভবনের নির্মান কাজ চলমান। সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা এবং নির্বাহী কমিটির অক্লান্ত চেষ্টায় চলছে নির্মাণ কাজ।

কিন্তু একটি চক্র চলমান কাজটি বন্ধ করা সহ ক্লাব ঘরটি উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেয়াসহ স্থাপনাটি যাতে না হয় এজন্য সব চেষ্টাই করে যাচ্ছে। ঘর উচ্ছেদের সব রকম চেষ্ঠায় ব্যর্থ হয়ে চক্রটি এখন ক্লাবের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসাবসত নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

সদস্য হিসেবে থাকার নূনতম শিক্ষা এইচএসসি পাশ না থাকলেও ভুয়াদের বড় একটি অংশ ক্লাবের সদস্য হওয়ার জন্য নানা রকম চাপ সৃষ্টি করে আসছে দীর্ঘ দিন থেকেই। নির্মান কমিটি বা ক্লাবের নির্বাহী কমিটির কেহ নয়, এমন একজনের কাল্পনিক অভিযোগের ভিত্তিতে সেই ভুয়ারা সামাজিক যোগাযোগ ও ভুঁইফোঁড় সংবাদ মাধ্যমে ভয়ানক অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এ বিষয়ে উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার বলেন, উত্তরায় বসবাসরত সাংবাদিকদের প্রিয় সংগঠন উত্তরা প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ আমি গত বছরের আগষ্ট মাসে শুরু করি। সেই থেকে একটি চক্র প্রতিহিংসার বশবতী হয়ে ঘরটির নির্মান কাজ বন্ধ করার জন্য হেন কোন চেষ্টা নাই যা তারা করেনি। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সর্বশেষ নির্বাহী কমিটি ও নির্মান কমিটি নেতাদের বিরুদ্ধে কাল্পনিক রড চুরির ফলাও প্রচারে ব্যস্ত রয়েছে। অথচ এরা উত্তরা প্রেসক্লাবের কেহ না।

তিনি আরো বলেন, আমি নিজে আমার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সিনিয়র সহ সভাপতি আলাউদিন আযাদ, অর্থ সম্পাদক ফরিদ আহম্মেদ নয়নের বিরুদ্ধে রোড চুরির অভিযোগ আনছে। অশিক্ষিত ভুঁইফোঁড় লোকগুলো নিশ্চিত ভাবেই জানে না যে আমরাই ক্লাবের কোর কমিটি। প্রায় ২০ লক্ষ টাকা খরচের এ উন্নয়ন করছি আমিসহ আমাদের কয়েকজন, আর আমাদেরকেই চোর বানানো হাস্যকর এবং দৃষ্টতা।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনি প্রতিকার চাওয়া হবে। উত্তরার সিনিয়র সিটিজেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভালোভাবেই অবগত আছেন আমাদের চলমান কাজের ব্যপারে। তাছাড়া এ বিষয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। আমরা সমস্ত বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত