দেশীয় ওয়ান শুটার*গান উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুর থানা পুলিশের সাহসী অভিযান

দেশীয় ওয়ান শুটার*গান উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

মোঃ নুরুল ইসলাম
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:৪৮
মোঃ নুরুল ইসলাম
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:৪৮
Link Copied!
অস্ত্রসহ আসামি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুর প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শাহজাদপুর থানা এলাকাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মোঃ মামুন প্রামাণিক শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ায় অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত গোয়েন্দা তথ্যের বিষয়টি সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়কে অবগত করলে তাঁর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম এর সার্বিক তত্বাবধানে এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবুজ রানা এর নেতৃত্বে শাহজাদপুর থানার একটি চৌকস টিম উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ভোর রাত্রে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ার জনৈক মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাড়াটিয়া একাধিক মামলার আসামী মোঃ মামুন প্রামাণিক কৌশলে পালানোর চেষ্টা করে।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ তাকে আটকপূর্বক নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে আসামী মোঃ মামুন প্রামানিক(২৮), পিতা-মোঃ পর্বত প্রামানিক, স্থায়ী:- গ্রাম-লাহিরী মোহনপুর, উপজেলা/থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ বলে উল্লেখ করে এবং তার শয়ন কক্ষের বিছানা নিচ থেকে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান বের করে দেয়।

উদ্ধারকৃত আলামত:
১.একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান।

পরে অস্ত্রসহ গ্রেফতার করে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ধারা-19(a) The Arms Act, 1878; ধারায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত