আজও সারাদেশে বাংলা ব্লকেড « বাংলাখবর প্রতিদিন

চলছে কোটা বিরোধী আন্দোলন

আজও সারাদেশে বাংলা ব্লকেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৪ | ৮:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৪ | ৮:৫০
Link Copied!
শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে গতকাল শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সেই মোতাবেক আজও সারাদেশে একযোগে চলবে ‘বাংলা ব্লকেড’।

বেশ কিছুদিন ধরেই চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন। দেশব্যাপী পুরো দিন অবরোধের পর বুধবার সন্ধ্যায় ঘরে ফেরেন শিক্ষার্থীরা। অবশ্য সারাদিনে রীতিমতো নাকাল পথযাত্রীরা। আজকের কর্মসুচি নিয়ে গতকাল আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচি শুরু করবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেবে।’

এসময় তিনি আরও বলেন, `আমাদের আন্দোলন অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি, জনদুর্ভোগের কর্মসূচি নয়। আমরা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। আমরা স্থায়ী সমাধান চাই। সেটা নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। অতিদ্রুত সময়ের মধ্যে এর সমাধানের আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। কর্মসূচি ঘোষণা শেষ হলে ৭টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পরে মৎস্য ভবন, কারওয়ান বাজার, পরীবাগ মোড় ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে অবরোধ করে রাখেন। বিশেষ করে ৭ কলেজ খ্যাত এলাকাগুলোতে ঢুকতে পারেনি কোনো যানবাহন। এমনকি পুলিশের বাইকও দাঁড় করিয়ে রাখা হয়। সবমিলিয়ে রাজধানীর অবস্থা সম্পূর্ণ ব্লকড।

এদিন প্রায় ৫ ঘণ্টার অবরোধ করে মোড় ছেড়ে একে একে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন।

প্রসঙ্গত, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। ২০১৮ সালে এই আন্দোলনের তিব্র মাত্রা দেখেছিল দেশবাসী।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত