ঝিনাইদহ শৈলকুপায় সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীকে মারধর, বাড়িঘর ভাংচুর « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ শৈলকুপায় সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীকে মারধর, বাড়িঘর ভাংচুর

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৪ | ১২:১১
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৪ | ১২:১১
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান (৪০) ও তার স্ত্রী শর্মীলী আহম্মেদকে (২৮) নিজ বাড়িতে থাকা অবস্থায় হামলা চালিয়ে মারধর ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

এতে সাবেক ইউপি সদস্যের স্ত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়। তাদের উভয়কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউপি সদস্যের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

এঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) শৈলকুপা থানায় ১১ জনের নাম পূর্বক অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার (০৮ জুলাই) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আসামীরা হলেন- ১। তহিদুল ইসলাম ২। রেজাউল ইসলাম ৩। সাদ্দাম শেখ, ৪। সাব্বির শেখ ৫। মিন্টু শেখ ৬। রিন্টু শেখ ৭। মুসা শেখ ৮। ইছা শেখ ৯। আজিবর রহমান ১০। ঝন্টু শেখ ১১। রিপন শেখ। তারা সকলেই উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে আসামীরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন সাবেক ইউপি সদ্যসের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা বাড়িঘরেও ভাংচুর করে।

সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান বলেন, তারা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের দুইজনকে মারধর করতে থাকে। সেসময় রামদা দিয়ে আমাকে কোপ দিতে গেলে সেটা আমার স্ত্রী মাথায় লাগে। তার অবস্থা আশংকাজনক। আমি এ ঘটনার বিচার চাই।

বিজ্ঞাপন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত