টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় পানি বন্দী প্রায় ৩০ হাজার মানুষ « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় পানি বন্দী প্রায় ৩০ হাজার মানুষ

মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৪ | ১২:২৩
মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৪ | ১২:২৩
Link Copied!
বন্যার পরিস্থিতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের কালিহাতীতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি এবং উপজেলার ৪টি ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। যার ফলে ঐ ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে আরও নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।

পানির তীব্র স্রোতে উপজেলা বেড়ীপটল এলাকার সড়ক ভেঙে গেছে। এতে করে প্রায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এ সড়ক।

স্থানীয়রা জানান, তাদের চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। একদিকে আমাদের চলাচলে কষ্ট, অন্যদিকে বাড়িতে পানি। সবমিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। নদীর পানি বাড়ায় অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলের অনেক বাসিন্দা পরিবার ও গবাদি পশু নিয়ে উঁচু এলাকায় ও অন্যান্যের বাড়িতে অবস্থান করছেন। নিম্নাঞ্চলের কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামের নাছিমা বলেন, ‘গত ৫ দিন ধরে পানিতে অবস্থান করছি। গরু ছাগল উঁচু জায়গায় রেখে এসে অন্যান্যের বাড়িতে পরিবার নিয়ে কষ্টে করে আছি। নলকূপ তলিয়ে আছে। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পায়নি। একই এলাকার বাসিন্দা জায়দা বেগম বলেন, বাড়ি নিচু হওয়ায় ঘরের ভিতরে পানি উঠে গেছে। খাওয়া দাওয়ার খুব কষ্ট চলছে।

দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, যমুনা নদী সংলগ্ন হওয়ায় আমর এলাকায় প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পায়নি।

বিজ্ঞাপন

উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, তার ইউনিয়নে ৯ ওয়ার্ডে ৭টি ওয়ার্ডে ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ জানান, তার ইউনিয়নে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।

সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, তার ইউনিয়নে ৪/৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন এবং দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া জানান, তার ইউনিয়নে ৩/৪ হাজার মানুষ পানিবন্দি আছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসাইন জানান, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে এবং কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এনিয়ে অবগত আছেন। এসব মানুষদের পাশে দাঁড়াতে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে এবং দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত