নরসিংদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানবন্ধন
মাজাহারুল ইসলাম ইমন
নরসিংদী জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের ধৃষ্টতা ও অসৌজন্যমূলক বক্তব্যের কারণে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোতালিব পাঠান এর নেতৃত্বে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধাদের সাথে তাদের সন্তান ও নরসিংদী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরাও অংশ নেয় এ মানবন্ধনে।
এসময় মানবন্ধনে বলেন, চাকরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
৩০ লক্ষ শহিদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উসকানি দিয়ে আবারো তারা এ দেশ দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়।


