সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ | ১২:১৮
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ | ১২:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নিশ্চিতে সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৮ জুলাই রাজধানীর রামপুরায় হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে উল্লেখ করা হয়েছে ইউএনবির প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাব, যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে সহযোগিতা করুন।’

বিজ্ঞাপন

হামলায় বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সারা দেশ থেকে জড়ো হয়ে রাজধানীতে এসব হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে তারা এসব করেছে।’

পরিদর্শনের সময় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ওই সময় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ের ক্ষতির বিষয়টি দেখানো হয়।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত