রাজশাহীতে দোকান ভেঙে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে দোকান ভেঙে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২ আগস্ট, ২০২৪ | ৮:১০
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২ আগস্ট, ২০২৪ | ৮:১০
Link Copied!

রাজশাহী মহানগরীর দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এনিয়ে শুক্রবার (০২ আগস্ট) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুজন ব্যবসায়ী।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী এনাম আহম্মেদ চৌধুরী (তিতাস) জানান, আমরা কয়েকজন দোকানী দীর্ঘ ৩৮ বছর যাবৎ রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাংক শাখার অপজিটে ফজলার সুপার মার্কেটে দোকান ঘরের পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি।

তবে, বেশ কিছু দিন আগে ষষ্ঠীতলা জেলাপাড়া এলাকার রাহাত, মেঘলা, শিমুল ও রাহাতের মা আমাদের কাছে হঠাৎ চাঁদা দাবী করে। এসময় তারা চাঁদা না দিলে দোকান দখল করার হুমকি ধামকি ও ভয়ভিতি দেখায়। 

বিজ্ঞাপন

পরবর্তীতে তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ জুলাই রাত ১ টার পর তারা দোকানের তালা ভেঙ্গে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয় এবং ইট, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। পরে সকালে দোকানে গিয়ে এ অবস্থা দেখে বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করি।

এ সময় কর্তব্যরত অফিসার বলেছিলেন বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ২৪ জুলাই আবারও ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সর্বশেষ ২ আগস্ট  সকালে দোকানের সামনে গিয়ে দেখি অবৈধ দখলদাররা দুটি দোকানের সাটার, দেয়াল ও তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা একের পর এক অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা সেটির ব্যাপারে  বোধগম্য নয়। চলমান এই কর্মকাণ্ডের কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।  

বিজ্ঞাপন

এসময় রাজশাহী মহাগর পুলিশ কমিশনারের কাছে  দুটি দোকান উদ্ধার ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহম্মেদ হোসেন মামুনসহ দোকান দুটির কর্মচারীরা।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি৷ তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে৷

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত