উত্তরায় হামলার শিকার সংবাদের সাংবাদিক টুটুল « বাংলাখবর প্রতিদিন

উত্তরায় হামলার শিকার সংবাদের সাংবাদিক টুটুল

স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২ আগস্ট, ২০২৪ | ১১:৪১
স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২ আগস্ট, ২০২৪ | ১১:৪১
Link Copied!
অস্ত্র হাতে সাংবাদিককে আক্রমণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর উত্তরায় শুক্রবার (২ আগস্ট) বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদের রিপোর্টার হামলার শিকার হয়েছেন।
উত্তরার জনপথ রোডে জমজম টাওয়ার এলাকায় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সেখানে বেশকিছু লোকের হাতে রামদা, পানির পাইপ ছিল।

বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় যান সংবাদের রিপোর্টার মহসীন ইসলাম টুটুল। তখনও সেখানে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিলো। মহসীন দূর থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি তুলছিলেন।

তখন হাতে পাইপ নিয়ে কয়েকজন তাকে টেনে সামনের দিকে নিয়ে যায়। আর পেছন থেকে কয়েকজন পেটাতে থাকে। একজন তার মোবাইল কেড়ে নেয় এবং কেন ভিডিও করছেন জানতে চান।

বিজ্ঞাপন

মহসীন সাংবাদিক পরিচয় দেয়ার পর তাকে আরও মারতে থাকেন। হামলাকারীরা বলেন ‘ভিডিও করা যাবে না’। এরপর ভিডিও মুছে ফেলে মোবাইল ফোন তাকে ফেরত দেন এবং তাকে সেই স্থান থেকে চলে যেতে বলেন।

যে মিছিল থেকে সংবাদের রিপোর্টার মহসিনের উপর হামলা হয়েছে সেই মিছিলে গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তোফায়েল হোসেনকে দেখা গেছে। তিনি দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পরে সাড়ে ৫ টার দিক সাবেক এমপি হাবিব হাসনের নেতৃত্বে একটি মিছিল ওই মিছিলের সঙ্গে যোগ দেয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত