বেলকুচিতে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৪ | ১২:২৪
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৪ | ১২:২৪
Link Copied!

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে মুকুন্দগাতী বাজার জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্য দিয়েই পালন করবে দলটি। জন্মদিনের এ লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট ) সকাল ১১ টার সময় বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজার জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

গত ৬ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। তাই এবারের জন্মদিনে খালেদা জিয়ার কারামুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য তারা বলছেন, খালেদা জিয়া শারীরিকভাবে দারুণ অসুস্থ। তাকে সুস্থ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বেগম জিয়ার মুক্তির স্বাদ তারা তখনই পরিপূর্ণভাবে পাবেন, যখন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার খালেদা জিয়ার জন্মদিন পালন করতে যাচ্ছে বিএনপি। তবে জন্মদিন পালনে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। বিগত কয়েক বছরের মতো এবারও শুধুমাত্র দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালিত হবে। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মদিনের পরদিন ১৬ আগস্ট শুক্রবার খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন বেলকুচি পৌর বিএনপি আহ্বায়ক হাজী আলতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য গোলাম আযম উপজেলা বিএনপির সদস্য কেরামত তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত