দেশ ছেড়ে পালিয়েছেন সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম « বাংলাখবর প্রতিদিন

দেশ ছেড়ে পালিয়েছেন সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৪ | ৪:২২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৪ | ৪:২২
Link Copied!
অধ্যক্ষ বাদশা আলম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম দেশ ছেড়ে পালিয়েছেন। বিভিন্ন গনমাধ্যমে তার অর্থ তছরুপের তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ব্যাংক থেকে তিনি কলেজ ফান্ডের কোটি কোটি টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।

ভারতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওই কলেজের হিসাব রক্ষক মোঃ আইয়ূব হোসেন। তিনি বলেছেন স্যার অসুস্থ এ জন্য ভারতে গেছেন চিকিৎসার জন্য। খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন।

তবে তার ঘনিষ্টরা বলছেন, প্রায় ১৩ বছর অবৈধ ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে কলেজ ফান্ডের কোটি কোটি কোটি টাকা তছরুপ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এসএম রফিকুল একটি তদন্ত টিম গঠন করেছেন।

বিজ্ঞাপন

তদন্ত দল কাজ শুরু করার আগেই অধ্যক্ষ বাদশা আলম ভারতে পালিয়ে গেলেন। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ পদে আসার আগে তিনি ভাড়া বাড়িতে বসবাস করলেও আরাপপুর এলাকায় এখন তার দুইটি আলীশান বাড়ি। যার মধ্যে একটি পাঁচতলা ও একটি চারতলা বাড়ি। বাড়ি দুইটির আনুমানিক মুল্য ২০ কোটি টাকা হবে বলে তার প্রতিবেশিরা দাবী করেন।

বেসরকারী কলেজের একজন অধ্যক্ষের এমন দুইটি আলিশান বাড়ি কি ভাবে হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, অধ্যক্ষ বাদশা আলমের আর্থিক দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সেই কমিটির প্রধান।

বিজ্ঞাপন

তিনি বলেন ওই অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত