ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ « বাংলাখবর প্রতিদিন

আসামি সাবেক তিন এমপি সহ ৩২৯ জন, অজ্ঞাত ৮০০

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৭:৪৪
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৭:৪৪
Link Copied!

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভঅপতি এডভোকেট এমএ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০০ জনের নামে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার জেলা বিএনপি’র সভাপতির ভাতিজা রিপন বিশ^াস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার ঢুকে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়।

এতে বাড়িতে থাকা ৩টি এসি, ১টি আলমারী, ৩টি মিটিং টেবিল, ১৭০টি প্লাস্টিক চেয়ার, ১টি প্রাইভেটকার, ৩টি মটরসাইকেল ও বাসার মুল্যবান আসবাবপত্র ভস্মিভুত হয়। এরফলে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আ’লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, ওয়াল্টন জাহাঙ্গীর ও শ্রমিকলীগ নেতা আক্কাচ আলীসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ৭০০/৮০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামী করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপি’র অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র‌্যাব-৬ রোববার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন (৩৫), পৈলানপুর গ্রামের আজাদ মোল্যা (৪০), নারায়ণপুর গ্রামের স্বপন মোল্যা (৪২), চুয়াডাঙ্গা গ্রামের মোঃ সাজিদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত