ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান আক্তার ফার্মেসিতে ভাংচুর, বোমা, লুটপাট « বাংলাখবর প্রতিদিন

জজ কোর্টের জিপি বিকাশকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান আক্তার ফার্মেসিতে ভাংচুর, বোমা, লুটপাট

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৪ | ৪:১৫
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৪ | ৪:১৫
Link Copied!

ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ কোর্টের জিপি বিকাশ কুমার ঘোষ, আ’লীগের সাবেক এক সংসদ সদস্যসহ ৩১ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ৩৩।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তাদের হাতে থাকা বোমা আমার দোকানের সামনে বিস্ফোরন ঘটিয়ে চরম ভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ঢুকে ভাংচুর ও লুটপাট করে।

বিজ্ঞাপন

এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো একটি এসি ও একটি কম্পিউটার ভাংচুর করে। সেসময় দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকান থেকে বাহির করে দেয় এবং দোকানের ক্যাশ টেবিল থেকে ঔষধ বিক্রয়ের ১,৫০,০০০/- টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়াও দোকানে থাকা সকল ঔষধ পত্র লুটপাট লুটপাট করে ও দোকানের সকল ডেকোরেশন, সিসি ক্যামেরা ভাংচুর করে সর্ব মোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।

বিজ্ঞাপন

এই মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন সহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে।

মামলায় আ’লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুকে হুকুমের আসামী করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত