মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪০
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪০
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় কিছুটা পরিবর্তন এসেছে। এরইমধ্যে পরিবর্তন নেই একটি নদী বেষ্টিত ও চর-অঞ্চল এলাকার। আগে যেমন ছিলো এখনো তেমন আছে। বলছিলাম কুমিল্লা মেঘনা উপজেলার কথা।

এ উপজেলায় রাতের আঁধারে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে প্রায় সপ্তাহ জুড়ে একটি চক্রের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। দিনের বেলায় ওই চক্রের ড্রেজারগুলো পার্শ্ববর্তী এলাকা গজারিয়া ও সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে পার্কিং থাকে।

দিন ঘনিয়ে রাত গভীর হলেই ড্রেজার যথাস্থানে বসিয়ে শুরু হয় পূণরায় বালু উত্তোলন। এমন অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণে বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে একটি চক্র। তারা প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত বালু উত্তোলন করেন। এতে নদী ভাঙনের হুমকির মুখে পড়ছেন রামপ্রসাদের চর, নলচর ও চালিভাঙ্গা বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, এদের প্রতিহত করা খুবই কঠিন। এদের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। এরা দুই-তিনমাস পর পর ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এসব অবৈধ ড্রেজার চালায়। আর মধ্যরাতে প্রতিবাদ করতে গেলে প্রাণও হারাতে হতে পারে। যার কারণে আমরা প্রতিবাদ থেকে বিরতি নিয়েছি। তার চেয়ে ভালো নদী ভাঙনের অপেক্ষায় থাকা, আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া। পরে সরকার কিছু অনুদান দিলে বউ-বাচ্চা নিয়ে ভালোই দিন কাটবে।

এদিকে মহিলা যুবদলের মাহবুবা ইসলাম মিলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জানা যায়, বিএনপি – আওয়ামিলীল এই দুই গ্রুপ মিলে অবৈধভাবে বালু উত্তলন করছে। এদের মধ্যে ওই এলাকার বিএনপি পন্থী আব্দুল বারেক ও তার ছেলে মহোসিন ও হাসনাত, মৃত হাবিবুল্লার ছেলে রবিউল্লাহ প্রকাশ রবি ও ইব্রাহীম, রবিউল্লার ছেলে হিমেল, লালচানের ছেলে খলিল, জুলহাসের ছেলে রুপ মিয়া ও সোনা মিয়ার ছেলে আমজাদ।

বিজ্ঞাপন

আওয়ামিলীগ পন্থী মজুদ্দীন মিয়ার ছেলে আলাউদ্দিন, আব্দুর রশীদের ছেলে জাকির হোসেন, আক্কাস আলীর ছেলে টিটু ও হুমায়ুন কবিরের ছেলে সাব্বির হোসেনসহ আরও অনেকেই। তিনি বলেন- অপরাধ দমনে নাম প্রকাশ করায় হয়তো আমার হুমকির মুখে থাকা লাগতে পারে। তারপরও আমি কাউকে অপরাধ করতে দেবোনা।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস বলেন, আমি আপনার কাছে এই প্রথম শুনলাম। আমি এব্যাপারে অবগত না। কেউ আমাকে অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত