সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা নিয়ে বিতর্ক « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা নিয়ে বিতর্ক

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪৯
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক তালতলা চত্বরে বিগত ৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয় ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ আজাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।বিগত ৫ আগষ্ট সারাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তড়িঘড়ি করে পদত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সার্বিক সহযোগিতায় ভারতে পালিয়ে যাওয়ার পর,দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশ থেকে অবৈধ স্বৈরশাসন মুক্ত হয়।

এর দীর্ঘ প্রায় ২০/২২ দিন পর সখীপুরের সেই নেক্কারজনক সন্ত্রাসী হামলার নেতৃত্বদানকারী সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামী করে মোট ১৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামি করে একটি সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয় সখীপুর থানায়।

বিজ্ঞাপন

কিন্তু উক্ত মামলার এজাহারে মূল ঘটনার সাথে জড়িত অপরাধীদের পাশাপাশি বেশ কয়েকজন নির্দোষী ব্যক্তিদের নাম আসায় বিতর্কের সৃষ্টি হয়। তথ্য নিয়ে জানা যায়,ঘটনার সময়ের অনেকগুলো ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে সাথে সাথে প্রকাশ হয়, সেই ভিডিওগুলোতে এজাহার নামীয় বেশিরভাগ আসামিকেই দেখা গেলেও,নির্দোষী দাবিদার কাউকেই দেখা যায়নি।

এদিকে নির্দোষী দাবিদার আব্দুল লতিফ মিন্টু (সাধারণ সম্পাদক সখীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি) এ প্রতিবেদককে মুঠোফোনে জানান,তিনি কোন ভাবেই রাজনীতির সাথে সংপৃক্ত নন,তবুও পূর্ব শত্রুতার জের ধরে আমাদের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামিলীগ নেতা মীর গোলাম হোসেন তার ছেলে বিএনপি করার সুবাদে আমার নামটি তার ছেলে আলী আশরাফকে দিয়ে মামলায় ডুকিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন,এখানে আমি ব্যক্তিগত ভাবে কোনো মতেই বিএনপিকে দোষারোপ করছিনা,কারণ মীর গোলাম হোসেন ও তার ছোট ভাই সখীপুর উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক মীর শামসুল আলম আমাকে বেশ কিছুদিন যাবৎ পদত্যাগ করতে হুমকি দিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

এদিকে দৈনিক আমাদের সময় পত্রিকার সখীপুর প্রতিনিধি ফলজুল হক বাপ্পা এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন,”আমি ব্যক্তিগতভাবে যদিও আওয়ামিলীগ করি,তবুও এ ঘটনার দিন আমি সখীপুরেই উপস্থিত ছিলামনা।যদি কেউ প্রমাণ দিতে পারেন যে,আমি এই ঘটনার সাথে জড়িত,তবে আইনে যে শাস্তি হবে আমি তা মাথা পেতে নিব”।

হারুন আজাদ নামক সখীপুর পৌর সভায় কর্মরত একজন নিজেকে সম্পূর্ণ নির্দোষী দাবি করে বলেন,”আমি পূর্বে আওয়ামিলীগের রাজনীতি করেছি এটা সত্য,কিন্তু অনেক বছর যাবৎ পৌরসভায় চাকরি হওয়াতে আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি অনেক আগেই,দীর্ঘদিন যাবৎ আওয়ামিলীগের রাজনীতির সাথে আমার কোন সংপৃক্ততা নেই,তবুও আমাকে এ ঘটনায় কেন আসামি করা হলো?আমি নিজেও এরকম সন্ত্রাসী হামলার বিচার কামনা করি,কিন্তু সেই ঘটনায় যার আশেপাশেও আমি ছিলাম না,সেই ঘটনায় আমাকে কোন দোষে আসামি করা হলো”?

একই ভাবে তারেক সিরাজ (সখীপুর বাজার মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক) নিজেকে নির্দোষী দাবি করে বলেন,যে ঘটনার তীব্র নিন্দা আমি নিজেও জানাই,যে ঘটনার আগে পিছে কোথাও আমি জড়িত নই,সেই ঘটনায় হওয়া মামলায় আমি কি অপরাধে আসামি হলাম?আমি তো আওয়ামিলীগের কোন নেতাও নই,তবে আওয়ামিলীগ সমর্থন করি এটা ঠিক”।একই ভাবে আরও বেশ কয়েকজন নিজেদের নির্দোষী দাবি করে মামলায় তাদের ফাঁসানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগকারী সকলের দাবি একটিই তা হলো,ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক,কিন্তু যারা এ ঘটনার সাথে জড়িত নয়,দয়া করে তাদের যেন এমন একটি স্পর্শকাতর ঘটনার মামলায় বিনাদোষে হয়রানি না করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সুবিচার প্রার্থনা করেন তারা।

উল্লেখ যে,অত্র মামলাটি বিধিবহির্ভূত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয় অথবা সন্ত্রাসী হামলায় আঘাতপ্রাপ্ত কোন ভিকটিমকে বাদী না করে,বাদী করা হয়েছে সখীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোর্শেদুল হক অন্তরকে।সেই সাথে কয়েকজন নির্দোষী ব্যক্তিকে মামলায় আসামি করে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রভাবিত করার হীন প্রচেষ্টায় বিএনপির রাজনৈতিক সুনাম ক্ষুন্নের গভীর চক্রান্তসহ এমন নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনাটিকে কেন্দ্র করে মামলার ভবিষ্যৎ অন্ধকার করবার গভীর ষড়যন্ত্র বলেই মনে করছেন অনেকেই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত