হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রি « বাংলাখবর প্রতিদিন

হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রি

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০০
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী এলাকায় বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের ৬টি মুল্যবান চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছের মুল্য আনুমানিক ১৪ লাখ টাকা হবে বলে গ্রামবাসি জানায়।

খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তারের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কর্তিত গাছ জব্দ করেছেন।

সরজমিন পরিদর্শন করে জানা গেছে, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের হামিরহাটী গ্রামের একটি ক্যানালের ধারে ৬টি বড় বড় কড়াই গাছ ছিল। নিজের দাবী করে ওই গ্রামের শফি মন্ডলের ছেলে আব্দুস সালাম বিক্রি করে দেয়। গ্রামবাসি বাধা দিলে তিনি কোন কথায় শোনেননি।

বিজ্ঞাপন

গ্রামবাসি বলছেন, গাছগুলো সরকারী ও পানি উন্নয়নবোর্ড মালিক। অবৈধভাবে এই গাছ গাটা হয়েছে বলে তাদের দাবী। এদিকে গাছকাটার খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তার বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছের প্রকৃত মালিক কে তা নিরুপনে ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ডকে দায়িত্ব দেন।

এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, ৬টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বেশির ভাগ গাছই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে। তিনি জানান, কর্তিত গাছ জব্দ করে দ্রæত মাপজোক করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে সাংবাদিকরা আব্দুস সালামের বাড়ি গেলে তিনি গা ঢাকা দেন। তবে তার ছেলে আবু সাইদ মুঠোফোনে জানান, সব গাছই তাদের জমিতে, এর মধ্যে একটি গাছ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হতে পারে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত