জুলাই-আগস্ট সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল « বাংলাখবর প্রতিদিন

জুলাই-আগস্ট সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫২
Link Copied!

গত জুলাই ও আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার ওপর সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আট সদস্যের তথ্যানুসন্ধান দলের দুইজন সদস্যের সোমবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকিরা মঙ্গলবার এবং পরবর্তী কয়েকদিনে ধাপে ধাপে আসবেন।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

বিজ্ঞাপন

তথ্যানুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে স্বাধীনভাবে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯শে আগস্ট ঢাকায় সফর করেছিলেন।

গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। দায়িত্ব নেওয়ার পরই তারা জুলাই ও আগস্টের শুরুতে সহিংসতার ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় ।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠিও লিখেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত