লেফটেন্যান্ট তানজিমকে নৃশংসভাবে হত্যা করলো পাহাড়ি সন্ত্রাসীরা « বাংলাখবর প্রতিদিন

সন্ত্রাসী না বলে ডাকাত বলার কারণ কি ?

লেফটেন্যান্ট তানজিমকে নৃশংসভাবে হত্যা করলো পাহাড়ি সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১:০২
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১:০২
Link Copied!
ছবি সংগৃহীত: লেফটেন্যান্ট তানজিম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে অবশ্য সন্ত্রাসীদেরকে ডাকাত বলে সম্বোধন করা হয়েছে।

নিহত সেনা কর্মকর্তা হলেন—লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। তরুণ এ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে কমিশন লাভ করেন।

স্থানীয় সূত্র বলছে, ‘ওই এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা নিয়মিত তাদের অপকর্ম চালায়। এদিনও তারা অস্ত্রসহ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করছিলো। খবর পেয়ে আর্মি আসে। কিন্তু সেনাবাহিনী এখন তাদেরকে ডাকাত বলে জনগণকে শান্ত রাখতে চাচ্ছে।’

বিজ্ঞাপন

সেনা সদর দপ্তর জানায়, গতকাল রাত ৩টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্পে খবর আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। খবর পেয়ে সেনাবাহিনীর তানজিমসহ সবাই ঘটনাস্থলে যান। ৪টার দিকে সেখানে ডাকাতেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও জানানো হয়, এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের ধাওয়া করেন। তখন ডাকাতেরা তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করেছেন তারা।

বিজ্ঞাপন

দেশের সেবায় তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত