ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ

মনিরুজ্জামান, ঝিনাইগাতী
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৪
মনিরুজ্জামান, ঝিনাইগাতী
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৪
Link Copied!
বিক্ষোভ সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সদস্যরা ও সর্বস্তরের মুসল্লীরা।

(২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টার দিকে ঝিনাইগাতি বাজারের আমতলীতে, ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চান সহ ক্লাবের আরো অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা তাদের বক্তব্যের মধ্যে প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রানকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।

তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভারতীয় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্ব মহা নবী সহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। তাহলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত