সখীপুরে বেপরোয়া গতির বয়লার মুরগী বহনকারী ট্রাক কেড়ে নিলো একজনের প্রাণ
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে ঢাকা টু সখীপুর মেইন সড়কে বেপরোয়া গতির বয়লার মুরগী বহনকারী ট্রাক কেড়ে নিলো একজনের প্রাণ।
আজ ২ অক্টোবর সন্ধ্যা পরবর্তী রাত আনুমানিক ৮ টার দিকে সখীপুর ফায়ারসার্ভিস অফিসের সামনে মেইন সড়কে এ অপ্রত্যাশিত নির্মম দুর্ঘটনাটি ঘটে।ঘটনায় নিহত ব্যক্তি সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তুফান আলীর ছেলে মজনু মিয়া (৫৮)।জানা যায় নিহত মজনু মিয়া ডাচ্ বাংলো ব্যাংক সখীপুর শাখায় এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানান মজনু মিয়া রাতের খাবার খেয়ে বাড়ি থেকে ব্যাংক বুথের নৈশ কালীন নিরাপত্তার ডিউটি করতে বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন।পথিমধ্যে সখীপুর ফায়ারসার্ভিস অফিসের সামনে এলে একটি বয়লার মুরগী বহনকারী ট্রাক বেপরোয়া গতিতে পিছন দিক থেকে মজনু মিয়ার বাইসাইকেলে চাপা দিয়ে দ্রুত চলে যায়।তাৎক্ষণিক ভাবে মজনু মিয়া বাইসাইকেলসহ ছিটকে রাস্তার অন্য পাশে পড়ে মাথা ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়,মস্তিষ্ক ফেটে অধিক রক্তক্ষরণের ফলে মজনু মিয়া ঘটনাস্থলেই তাৎক্ষণিক মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।দ্রুত পথচারীরা মজনু মিয়াকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে স্থানীয় বেশ কয়েকজনে মৃত ব্যক্তির লাশ দেখে তার পরিচয় সনাক্ত করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটি চালকসহ ধরা সম্ভব হয়নি এবং সখীপুর থানায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করবার খবর পাওয়া যায়নি।


